শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার নাকিলায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “আলোর দর্শন” এর শুভ উদ্বোধন

কলারোয়া উপজেলার নাকিলা গ্রামে “আলোর দর্শন” নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক ও ধর্মীয় সংগঠনের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বাদ জুমা নাকিলা দক্ষিণ পাড়া জামে মসজিদের গেটে সংগঠনের নাম ফলক উন্মোচনের মাধ্যমে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
১৩ সদস্য বিশিষ্ট যুব কমিটিতে সভাপতি হিসাবে ডা. অলিনুর রহমান, সহ সভাপতি মো.রুবেল হোসেন, ও সাধারন সম্পাদক হিসাবে মো. রবিউল ইসলাম মনোনিত হয়েছে।
সংগঠনটি পরিচালনার জন্য উপদেষ্টা হিসাবে রয়েছেন কেরালকাতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি স ম মোরশেদ আলী ভিপি, কাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও নাকিলা দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা শরিফুল ইসলাম,মাস্টার আমিরুল ইসলাম, সাবেক সেনা সদস্য আব্দুর রাজ্জাক,ও আব্দুর রশিদ,মসজিদ পরিচালনা কমিটির সাধারন সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ।
স্বেচ্ছাসেবী সামাজিক ও ধর্মীয় সংগঠনটির কাজ হলো মসজিদ ভিত্তিক বয়স্ক ও শিশুদের ক্বোরান শিক্ষা প্রদান, অসহায় হত দরিদ্রের সহায়তা, স্বেচ্ছায় রক্তদান, ও অন্যান্য সামাজ উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ ও সেবা প্রদান।

কমিটির গঠনের পূর্বে এই যুব কমিটি দীর্ঘ কয়েক বছর ধরে গ্রামের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উন্নয়ন মূলক কাজ করে আসছে বলে জানান নাকিলা দক্ষিণ পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম মোল্লা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ