শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

নড়াইলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আইনে মো. এনায়েত মোল্লাকে (৪০) স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ মুন্সি মশিউর রহমান।

সোমবার সকাল ১০টায় নড়াইল জেলা ও দায়রা জজ আদালতে এ মামলার রায় ঘোষণা করা হয়।

মৃত্যদণ্ড প্রাপ্ত মো. এনায়েত মোল্লা লোহাগড়া উপজেলার কাশিপুর গ্রামের ইন্তাজ মোল্যার ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, মো. এনায়েত মোল্যা স্বস্ত্রীক শুশুরবাড়ী সদর উপজেলার চাঁদপুর গ্রামের মৃত জব্বার মোল্যার বাড়িতে থাকতেন। এনায়েত যৌতুকের জন্য বিভিন্ন সময় স্ত্রী নারগিস বেগমকে নির্যাতন করতো। সর্বশেষ ২১ নভেম্বর ২০১৮ দিনগত রাতে স্ত্রীকে তার বাবার দেয়া জমি বিক্রয় করতে বললে, ভিকটিম জমি বিক্রিতে অপারগতা প্রকাশ করে। ওই রাতেই তাকে হত্যা করে গলায় শাড়ি পোঁচিয়ে বাড়ির পাশে পুকুর পাড়ে আম গাছে ঝুলিয়ে রাখে।

পরবর্তীতে বাড়ির পাশের লোকেরা ঘটনাটি জানতে পেরে, ভিকটিমের ভাই মো. বাকু মোল্যা ও বোন মোসাম্মৎ পারভিন খাতুন সদর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে অপমৃত্যু মামলা দায়ের করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠান।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. রেজাউল করিম তদন্ত শেষে আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।

আদালতের বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ মুন্সি মশিউর রহমান দীর্ঘ শুনানি শেষে মো. এনায়েত মোল্লাকে স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন