শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরে আ.লীগ নেতা গ্রেফতারে সড়ক অবরোধ কেশবপুরে

যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপুকে গ্রেফতারের অভিযোগে মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কেশবপুরে সড়ক অবরোধ করা হয়েছে।

শহরের ত্রিমোহিনী মোড়ে সকাল ৮টা থেকে সড়ক অবরোধ শুরু হয় শেষ হয় সকাল সাড়ে ১০টায়। সড়ক অবরোধ করায় যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানযট সৃষ্টি হয়েছ ও ভোগান্তিতে পড়ে হাজারও মানুষ।

সড়ক অবরোধের নেতৃত্ব দেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন ও সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত আছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এইচ এম আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, শেখ এবাদত সিদ্দিকী বিপুল ও কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, সুফলাকাটি ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার আব্দুস সামাদ, পৌর কাউন্সিলর আতিয়ার রহমান, আওয়ামী লীগ নেতা আফছার উদ্দীন গাজী, আলতাফ হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক বি এম শহিদুজ্জামান শহিদ, যুগ্ম আহবায়ক আবু সাঈদ লাভলুসহ আওয়ামী ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সোমবার রাতে হযরত গরীব শাহ রোডে যশোর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় তুচ্ছ ব্যাপার নিয়ে সিভিল টিমের তিন পুলিশ সদস্যের সাথে বাক-বিতণ্ডার জের ধরে যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপুসহ চারজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে তথ্য মিলেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত আটটার দিকে যশোর শহরের কাজীপাড়া পুরাতন কসবা এলাকার কয়েক যুবক শহীদ মিনারে বসে গল্প করছিলেন। এসময় মেয়েলী বিষয় নিয়ে পুলিশ সদস্য ইমরানের সাথে তাদের বাক-বিতন্ডা হয়। পরে ইমরান নিজেকে পুলিশ পরিচয় দিলেও তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হলে বিষয়টি পুলিশের উর্ধ্বতনরা জানতে পেরে ঘটনাস্থলে পৌছান। এসময় শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু ঘটনাস্থলে পৌছালে পুলিশের একাধিক টিমের একটি টিম বিপুসহ চারজনকে গাড়িতে নিয়ে যায়। সাথে ইমরানকেও নিয়ে যাওয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা