রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় সাবেক সেনাসদস্যের পরিবারকে আবারো হুমকির অভিযোগ

সাতক্ষীরায় এক অবসরপ্রাপ্ত সেনাসদস্য, তার স্ত্রী এবং পরিবারের আরও তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার পরও পুলিশ এ সংক্রান্ত মামলায় কাউকে গ্রেফতার করেনি। এই সুযোগে হামলাকারীরা আরও বেপরোয়া হয়ে উঠে সেনাসদস্য পরিবারকে মামলা প্রত্যাহারের হুমকি দিয়ে খুনজখম করবে বলে শাসিয়েছে। এ ঘটনার পর থেকে ওই পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন দেবহাটার পুষ্পকাটী গ্রামের গোলাম মোস্তফা টুটুল। এসময় তার বোন মোশরেকা খাতুন ও নাসিম মাহমুদ সহ অন্যরা উপস্থিত ছিলেন।

গোলাম মোস্তফা তার লিখিত অভিযোগে বলেন, তার বড়ভাই অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার হায়দর আলী এবং তার পরিবারের সদস্যরা পৈর্তৃকসূত্রে প্রাপ্ত হয়ে বহেরা মৌজার ২ একর ৬৬ শতক জমি ভোগদখল করে আসছিলেন। ২০১৭ সালে আলীপুর গ্রামের মোস্তাফিজুর রহমান মুকুল নামের এক ব্যক্তি ২৫-৩০ জন সংঘবদ্ধ সন্ত্রাসী নিয়ে দেশী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ওই জমি দখলের চেষ্টা করে। এ ঘটনায় হায়দর আলী আদালতে একটি মামলা করেন। আদালত এই মামলায় নিষেধাজ্ঞা জারি করেন। মামলা এখনও চলমান রয়েছে। এদিকে মোস্তাফিজুর রহমান বকুল জমি দখলের জন্য তাদেরকে গুলি করে হত্যার হুমকি দিতে থাকে।

গোলাম মোস্তফা অভিযোগ করে বলেন, গত ৮ জানুয়ারি সাবেক সেনা সদস্য হায়দর আলী, তার স্ত্রী শিরিনা হায়দর, গোলাম মোস্তফা ও তার স্ত্রী সোনিয়া পারভিন এবং শিশু শাফিন মোস্তাকিম সহ কয়েকজন ওই জমিতে অবস্থান করছিলেন। এসময় মোস্তাফিজুর রহমান বকুল, তার ভাই বাবু, মাসুদ, তাদের সহযোগী জাহাঙ্গীর হোসেন, জাহাঙ্গীর, পুষ্পকাটীর জসিম সরদার, আব্দুর রহিম, আব্দুর রকিব, মুজিবর রহমান ও জিয়ারুল সহ ৭-৮ জন ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। এতে হায়দর আলী ও তার স্ত্রী শিরিনা হায়দর ও গোলাম মোস্তফার স্ত্রী সোনিয়া গুরুতর জখম হন। তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখান থেকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় দেবহাটা থানায় ১০ জানুয়ারি একটি মামলা করা হয়(মামলা নং-০৩)। মামলার খবর পেয়ে স্থানীয় রব্বানী মেম্বার ও বকুল সহ তাদের সহযোগীরা সেনাসদস্য পরিবারকে নতুন করে হত্যার হুমকি দিতে শুরু করেছে। গ্রেফতার না হওয়ায় তারা এলাকায় সন্ত্রাসী মহড়া দিচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এসব ঘটনা নিয়ে পুলিশকে জানালেও এ পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এখন তারা স্বপরিবারে নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করেন।
তিনি এ বিষয়ে হামলাকারীদের গ্রেফতার দাবিতে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষন করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব