শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাটগ্রামে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের শিকার, যুবক গ্রেফতার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার ভোর ৪টার দিকে রেজোয়ান (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পাটগ্রাম থানা পুলিশ।

এর আগে, সোমবার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে পাটগ্রাম থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। গত শনিবার সন্ধ্যায় উপজেলায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
গ্রেফতার রেজোয়ান উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকার রাধানাথ গ্রামের নুর হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, কিশোরী ওই মেয়েটির বাবা কিছুদিন আগে দিনমজুরের কাজের জন্য ফেনী যান। তার স্ত্রীও দিনমজুরের কাজ করেন।

ঘটনার দিন বিকেলে মেয়েকে বাড়িতে রেখে বাইরে যান তার মা। এই সুযোগে প্রতিবেশী রেজোয়ান ওই বাড়িতে এসে কিশোরীকে একা পেয়ে ধর্ষণ করে।
পরে ভুক্তভোগীর মা বাড়িতে এলে বিষয়টি খুলে বলে ওই মেয়ে। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় থানায় এসে মামলা করেন কিশোরীর মা।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, অভিযোগ পাওয়ার পর পরই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার আসামিকে আদালতে প্রেরণের পর ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

হঠাৎ ‘উঠে দাঁড়াল’ ঝড়ে উপড়ে পড়া গাছ, এলাকায় চাঞ্চল্য

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঝড়ে পড়ে যাওয়া একটি গাছের ডালপালা কাটার পর সেটি আবারবিস্তারিত পড়ুন

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনবিস্তারিত পড়ুন

দৌলতদিয়ায় ফেরি থেকে পড়ে যাওয়া বাস উদ্ধার

রাজবাড়ী দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাট থেকে নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধারবিস্তারিত পড়ুন

  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা
  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা