শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজনৈতিক সহিংসতার ঘটনায় সাংবাদিককে আসামি করার প্রতিবাদে শ্রীপুরে মানববন্ধন

গাজীপুরের শ্রীপুরে রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় শ্রীপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও দৈনিক দিনকালের সাংবাদিক বশির আহমেদ কাজলকে মামলায় আসামি করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩টা থেকে ঘণ্টাব্যাপী শ্রীপুর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শ্রীপুর রিপোর্টার্স ইউনিটি, শ্রীপুর প্রেস ক্লাব ও শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতি যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে।

ওই সাংবাদিককে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসামি করা হয়েছে বলে মানববন্ধনে দাবি করেন বক্তারা।

তারা সংশ্লিষ্টদের কাছে অবিলম্বে তার নাম মামলা থেকে প্রত্যাহারের দাবিও জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি আলমগীর হোসেন। আর পরিচালনা করেন সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের শ্রীপুর প্রতিনিধি মাহবুবুর রহমান আকন্দ।

এতে বক্তব্য রাখেন শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ডেইলি স্টারের গাজীপুর প্রতিনিধি প্রভাষক আবু বকর সিদ্দিক আকন্দ, যুগ্ম সম্পাদক দৈনিক খোলা কাগজ’র শ্রীপুর প্রতিনিধি আব্দুল্লাহ-আল মামুন, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের ডাক’র শ্রীপুর সংবাদদাতা কাজী আকতার হোসেন।

আরও বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউন’র গাজীপুর প্রতিনিধি রায়হানুল ইসলাম আকন্দ, সাধারণ সম্পাদক দৈনিক আমাদের নতুন সময়’র শ্রীপুর প্রতিনিধি মোতাহার হোসেন খান, দৈনিক মানবজমিন’র শ্রীপুর প্রতিনিধি এনামুল হক আকন্দ, ডেইলি নিউজ আওয়ার’র শ্রীপুর প্রতিনিধি তানভির ইউ আহমেদ ও যোগফল’র রিপোর্টার মোজাহিদ হোসেন।

প্রসঙ্গত, ১০ জানুয়ারি শ্রীপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির দুই মেয়র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে হামলা, পাল্টা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় একই রাতে শ্রীপুর থানায় পরস্পর বিরোধী দুটি মামলা হয়। বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট কাজী খানের দায়ের করা মামলায় ওই সাংবাদিককে আসামি করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়