বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় হুফফাজুল কুরআন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে দেবহাটার খেজুরবাড়িয়ায় কুরআন প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

হুফফাজুল কুরআন বাংলাদেশ সাতক্ষীরা জেলার দেবহাটা থানার উদ্যোগে বুধবার(১৩ জানুয়ারি) সকাল ৯টায় হতে ২৫তম জাতীয় কুরআন প্রতিযোগীতা খেজুরবাড়িয়া ঈদগাহ বায়তুল আমান হিফজুল কুরআন জামে মসজিদ ও হিফজুল কুরআন মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক শামছুর রহমান খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা। বিশেষ অতিথি ছিলেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম।

অনুষ্ঠানের উপজেলার বিভিন্ন মাদ্রাসার থেকে ক গ্রুপে ১০ পারা, খ গ্রুপে ২০ পারা, গ গ্রুপে ৩০ পারা, ঘ গ্রুপে হুফফাজ (পূর্ণ হাফেজ) এবং ঙ গ্রুপে ৫ পারা কুরআনের ছাত্ররা অংশগ্রহন করে।

অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর খুলনা জোন-২ মীর মোহর আলী, সাতক্ষীরা জেলার সহ-সভাপতি হাফেজ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক হাফেজ আশরাফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক হাফেজ ইমদাদুল হক, হাফেজ রাকিব আহম্মেদ।

সার্বিক সহযোগীতায় ছিলেন দেবহাটা শাখার সভাপতি হাফেজ কবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ সাদিকুল ইসলাম, কোষাধ্যক্ষ হাফেজ হারুণ অর রশীদ।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

পরে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহম্মেদের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত পরিচালনা হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর খুলনা জোন-২ মীর মোহর আলী।

এছাড়া আসরের নামাজের পর থেকে মনোজ্ঞ ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আগামী ১৮ জানুয়ারী ভোমরা পশ্চিমপাড়া কবরস্থান সংলগ্ন বাইতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গনে জেলা পর্যায়ের প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।

একই রকম সংবাদ সমূহ

শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় শিশুশ্রমমুক্ত উপজেলা গড়ে তুলতে স্থানীয় সরকার, ব্যবসা প্রতিষ্ঠান, এনজিওবিস্তারিত পড়ুন

দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন

দেবহাটা প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকি মোকাবেলা, বজ্রপাত রোধ এবং উপকূলীয় অঞ্চলেরবিস্তারিত পড়ুন

ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী

সাতক্ষীরার দেবহাটায় মোবাইল ফোনে ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল করে এক কিশোরীকে (১৪)বিস্তারিত পড়ুন

  • দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা
  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়
  • দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান