শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৭জন আহত

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তালায় একই পরিবারের ৭ জনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের ভাড়াটিয়া গুন্ডারা। আহতদের মধ্যে গুরুতর ৪জনকে তালা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নেহালপুর গ্রামের শেখ আতিয়ার রহমান জানান, প্রতিবেশী জাকির শেখ এর সহিত দীর্ঘদিন যাবৎ জমি-জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল, এবিষয়ে জালালপুর ইউনিয়ন পরিষদে আগামী শনিবার সালিশ ছিল। কিন্তু তার পূর্বেই রোববার সকালে জাকিরের ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী দিয়ে ঐ জমি দখল করতে যায়। এ সময় আমাদের বাড়ীর লোকজন বাঁধা দিতে গেলে তারা লোহার রড, দা, লাঠি দিয়ে অতর্কিত পিটিয়ে ৭ জনকে জখম করে।

আহতদের মধ্যে নেহালপুর গ্রামের মৃত. শরফুদ্দিন শেখের ছেলে ফারুক শেখ (৩৮), আবু হাসান শেখ (৩৫), আফাস উদ্দিন শেখের ছেলে বছির উদ্দিন (৫৫) ও শেখ আতিয়ার রহমানের স্ত্রী সেলিনা (৩৬) কে মারাত্বক জখম অবস্থায় তালা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তালা থানায় মামলার প্রস্তুতি চলছে।
এবিষয়ে সংশ্লিষ্ট জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু জানান, বিষয়টি মিমাংসার জন্য আগামী শনিবার ইউনিয়ন পরিষদে দিন ধার্য ছিল। এরই মধ্যে জমি দখল করার জন্য হামলা চালিয়ে কাজটা তারা ভাল করেনি। তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, বিষয়টির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল

সারাদেশে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সাতক্ষীরার পাটকেলঘাটা থানাবিস্তারিত পড়ুন

তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম

সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপিবিস্তারিত পড়ুন

তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামে মাদকসংক্রান্ত তথ্য পুলিশকে দেওয়াকে কেন্দ্র করে সোহেলবিস্তারিত পড়ুন

  • তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক
  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ