রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পৌরসভা নির্বাচন

কলারোয়ায় নির্বাচন থেকে সরে গেলেন মেয়র প্রার্থী আক্তারুল, স্ত্রীর জন্য দোয়া কামনা

নির্বাচন থেকে সরে গেলেন আসন্ন কলারোয়া পৌরসভার ৩য় নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী গাজী মো. আক্তারুল ইসলাম।

সোমবার (১৮ জানুয়ারী) বিকেলে পৌরসদরের গদখালী গ্রামের নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দেন তিনি।

আক্তারুল ইসলাম বর্তমানে উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক। তিনি কলারোয়া পৌর সভার প্রথম ও দ্বিতীয় তথা দুই বারের নির্বাচিত মেয়র। প্রথম নির্বাচনে তিনি বিএনপি’র বিদ্রোহী প্রার্থী ছিলেন আর দ্বিতীয় নির্বাচনে বিএনপি’ মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে জয়লাভ করেন। তবে বেশিরভাগ সময় তাকে থাকতে হয়েছে সাময়িক বহিষ্কৃত হয়ে। এছাড়াও শেখ হাসিনার গাড়ি বহর হামলা মামলা কার্যক্রম বর্তমানে শেষ পর্যায়ে। সেই মামলার আসামি তিনি।

সংবাদ সম্মেলনে আক্তারুল ইসলাম বলেন, ‘আমি যেহেতু দলীয় নমিনেশন পাই নাই, তাই স্বতন্ত্র মেয়র প্রার্থী থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলাম। কিন্তু আমার সহধর্মিণী নার্গিস আক্তার জগ প্রর্তীক নিয়ে নির্বাচন করছেন, আমি তার জন্য দোয়া ও ভোট প্রার্থনা করছি।’

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, পূর্বে আমি জনগণের ভোটে মেয়র হিসেবে নির্বাচিত হয়েছি। সম্প্রতি পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। ইতোমধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে কিন্তু বিএনপি দল থেকে আমি মনোনয়ন পাই নি৷ মামলায় ব্যস্ততার কারণে আমি যথাসময়ে মনোনয়ন প্রত্যাহার করতে পারেনি। তার জন্য ক্ষমা প্রার্থী। আমি বৈধ প্রার্থী হলেও এখন পর্যন্ত নিজের জন্য ভোট প্রার্থণা করিনি। আমি নির্বাচন থেকে সরে আমার নামে বরাদ্দকৃত প্রতীকে ভোট না দেয়ার জন্য কলারোয়া পৌরবাসীকে অনুরোধ করছি।’

তিনি বলেন, ‘আমি জানি আগামী ৩০ জানুয়ারির পৌরনির্বাচন নিয়ে আপনাদের মাঝে বেশ কৌতুহল রযেছে। আমার স্ত্রী নার্গিস সুলতানা জগ প্রতীকে এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী। সে বিএনপির রাজনীতির সাথে জড়িত না। ফলে প্রশ্ন আসতে পারে। তিনি নির্বাচনে থাকবেন কিনা? আমার বক্তব্য হলো প্রত্যেকের নির্বাচন করা বা না করার পূর্ণ স্বাধীনতা রয়েছে। আমার স্ত্রী নির্বাচন করবে নাকি করবে না সেটি তিনিই ভালো বলতে পারবেন। তবে এটা বলতে পারি সুষ্ঠু ভোট হলে কলারোয়াবাসী তাদের যোগ্য ব্যক্তিকেই মেয়র হিসাবে নির্বাচিত করবেন।’

মেয়র আক্তারুল বলেন, ‘আমি কলারোয়া উপজেলা ছাত্রদলের সভাপতি ছিলাম, বর্তমান সাতক্ষীরা জেলা বিএনপি’র সদস্য। দলের প্রতি আমি সবসময় অনুগত। আমার শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ বিএনপি’র কথা বলে। জীবনের শেষমুহূর্ত পর্যন্ত বিএনপিই করে যাবো।’

এসময় সংবাদিকসহ আক্তারুল ইসলামের কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই অভ্যুত্থান দবিস উপলক্ষে যুব জামায়াতরে উদ্যোগে আয়োজতি ১৪ দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল