রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ঘোড়া দিয়ে হাল চাষ

সময়ের পরিবর্তনের সাথে সাথে কৃষি চাষাবাদেও ব্যাপক পরিবর্তন এসেছে। এক দিকে যেমন কৃষকেরা সময়ের সাথে তাল মিলিয়ে উন্নত চাষাবাদ শুরু করেছে। অন্য দিকে গরুর হাল চাষ অনেকটা উঠিয়ে গেছে। সেখানে দু’টি ঘোড়া দিয়ে চাষাবাদ অনেকটা রূপ কথার গল্প মনে হলেও ঘোড়া দিয়ে জমি চাষ করার বাস্তাবতার প্রতিফলন ঘটেছে সাতক্ষীরার কলারোয়ায়।

কাজেই ঘোড়ার ব্যবহার নতুন নয়। কালের বিবর্তনে স্থানে পেয়েছে ইতিহাসের পাতায়। প্রযুক্তির এই যুগে এসেও ঘোড়া দিয়ে কেউ মাঠে চাষ করবে সেটা অনেকটা অকল্পনীয়।

সম্প্রতি সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৩নং কয়লা ইউনিয়নের আলাইপুর গ্রামের কলারোয়া-খোরদো সড়কের পাশে অকল্পনীয় বিষয়টিই বাস্তবে দেখা গেছে। স্থানীয় আলাইপুর গ্রামের আনারুল ইসলাম এখনো ঘোড়া দিয়েই হালচাষ করেন।

কৃষক আনারুল বলেন, প্রায় ২ বছর থেকে ঘোড়া দিয়ে জমি চাষ করে আসছি। নিজের সামান্য জমি চাষাবাদের পাশাপাশি অন্যের জমি চাষ করিয়ে দিয়েই যা উপার্জন করে তার টাকা দিয়ে সংসার চালানো হয়।

তিনি আরো বলেন, নিজের জমি চাষ করেও অপরের জমিতে টাকার বিনিময়ে গরুর পরিবর্তে ঘোড়া দিয়ে হাল চাষ করি। সকাল থেকে দুপুর পর্যন্ত বিশ শতাংশ জমি চাষাবাদের উপযোগী করতে পারি। ঘোড়া দিয়ে মানুষের ইরি বোরো জমিতে মই দিয়ে চাষে সহায়তা করছেন। এতে করে বিঘা প্রতি একচাষ ২শ’ টাকা করে নেন। ঘোড়া দিয়ে জমি চাষ ও মই চাষের জন্য প্রতিনিয়ত তার ঘোড়ার হালের প্রচুর বৃদ্ধি পাচ্ছে। এতে অনেক কৃষক ঘোড়া দিয়ে হাল চাষ করার ইচ্ছা পোসন করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই অভ্যুত্থান দবিস উপলক্ষে যুব জামায়াতরে উদ্যোগে আয়োজতি ১৪ দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল