শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিদেশে রফতানি হচ্ছে দেশের বাঁধাকপি

দেশের বাঁধাকপি এখন রফতানি হচ্ছে বিদেশে। বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক শাহাদুজ্জামান জানিয়েছেন, বগুড়ায় উৎপাদিত সবজির মধ্যে এখন বাঁধাকপি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরসহ ৬টি দেশে রফতানি হচ্ছে।

মালয়েশিয়া ও সিঙ্গাপুরে এরই মধ্যে প্রায় ৭শ টন অর্থাৎ ৪ লাখ ৮ হাজার পিস বাঁধাকপি পাঠানো হয়েছে। প্রস্তুতি চলছে আরও ১৬টি কন্টেইনারে ৩৩৬ টন বাঁধাকপি পাঠানোর। এই সবজি রফতানি হওয়ায় ভালো দাম পেয়ে উৎফুল্ল এখন ওই অঞ্চলের বাঁধাকপি চাষিরা।

সবজির এই ভরা মৌসুমে উত্তরাঞ্চলের যখন সর্ববৃহৎ সবজি বাজারখ্যাত মহাস্থানহাটে ২-৫ টাকা দরে প্রতিটি বাঁধাকপি বিক্রি হতো, সেখানেও এখন ভালো দাম পাচ্ছে কৃষকরা। আর যেসব চাষিরা সরাসরি জমি থেকে রফতানিকারক প্রতিষ্ঠানের কাছে কপি সরবরাহ করছেন তারা পাচ্ছেন আরও বেশি দাম। প্রতি পিস বাঁধাকপি রফতানিকারক প্রতিষ্ঠান কিনছে ১৩ থেকে ১৬ টাকা দরে।

বিদেশে এই বাঁধাকপি পাঠানোর উদ্যোক্তা বগুড়ার শিবগঞ্জ উপজেলার যুবক সাগর হোসেন। তার মাধ্যমে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় যাচ্ছে বগুড়ার এই বাঁধাকপি। ইতোমধ্যে এই দুই দেশে ১ হাজার ৫০ টন বাঁধাকপি পাঠানোর জন্য তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। এই কপিসহ অন্যান্য সবজি বিদেশে পাঠাতে বিশেষ প্যাকেজিং কাজের জন্য নিজ বাড়িতেই প্যাকিংব্যাগ তৈরির কারখানা স্থাপন করেছেন সাগর হোসেন।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়