শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে পৃথক ঘটনায় ২ লাশ উদ্ধার

যশোরের কেশবপুরে পৃথক ঘটনায় থানা পুলিশ দুটি লাশ উদ্ধার করেছে।
জানা গেছে, উপজেলার দোরমুটিয়া নামক স্থানে দু’দল মাদক ব্যাবসায়ির গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে মনিরুজ্জামান মনি (৩৪) নামে এক মাদক ব্যবসায়ি নিহত হয়েছে।
সোমবার সকালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মনিরুজ্জামান মনিরের লাশ ও পাশে পড়ে থাকা একটি শাটারগান, দু’রাউন্ড গুলি ও এক কেজি গাঁজা উদ্ধার করেছে।
কেশবপুর থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ জসিম উদ্দিন সাংবাদিকদের জানান. দু’দল মাদক ব্যাবসায়ির গোলাগুলিতে নিহত মনিরুজ্জামান মনি কেশবপুর উপজেলার দোরমুটিয়া গ্রামের জালাল উদ্দিন গাজী ওরফে মধু গাজীর পুত্র।
সে একজন চিহ্নিত মাদক ব্যাবসায়ি তার বিরুদ্ধে কেশবপুর সহ আশপাশের থানায় ১৫ টি মাদক মামলা রয়েছে। লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

অপরদিকে কেশবপুরের চাঁদড়া গ্রামের সাধন দত্ত (৪৬) নামে এক ব্যবসায়ির পা ও গলায় রশি বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার রাতে উপজেলার চাঁদড়া গ্রামের র্দুগাপদ দত্তের ছেলে সাধন দত্ত বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি।
পরবর্তীতে চাঁদড়া গ্রামের দুর্গাপূজা মন্ডপের পিছনে কলাবাগানে তার লাশ পাওয়া যায়। তার পা ও গলায় রসি দিয়ে বাঁধা ছিল। সোমবার সকালে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ জসিম উদ্দিন জানান, এঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা