বুধবার, নভেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পৌর নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন

শনিবার ৩০ জানুয়ারী কলারোয়া পৌরসভা নির্বাচন। এ উপলক্ষে উপজেলা নির্বাচন অফিস থেকে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

শুক্রবার (২৯জানুয়ারি) দুপুর ২টার দিকে কেন্দ্রে-কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো হয়।

এদিকে, সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য ৪ স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে প্রশাসন। উপজেলা নির্বাচন অফিসারের পক্ষ থেকে প্রত্যেক ভোট কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারের হাতে ব্যালট বক্সসহ বিভিন্ন নির্বাচন সামগ্রী তুলে দেন। দায়িত্বভার বুঝিয়ে দেওয়া হয় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ, আনসার ভিডিপি সদস্যদের।

জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার নাজমুল কবির জানান, কলারোয়া পৌরসভায় ৯টি কেন্দ্রে ৬৩টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটকেন্দ্র গুলোতে নির্বাচন সামগ্রী পাঠানো হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, কলারোয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ৯টি কেন্দ্রে ৯জন প্রিজাইডিং অফিসার, ৬৩জন সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির জানান, কলারোয় পৌরসভার ৯টি কেন্দ্রই গুরুত্বপূর্ণ কেন্দ্র ঘোষণা করা হয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্র গুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও রাখা হয়েছে।
তিনি আরও জানান, প্রতিটি কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, বিজিবি ও র‌্যাব সদস্যদের সমন্বয়ে ৪ স্তর বিশিষ্ট নিরাপত্তাবলয় দায়িত্বে থাকবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

প্রসঙ্গত, কলারোয়া পৌরসভায় ২১ হাজার ২শ ৮১ জন ভোটার তাদের ভোটাধিকার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ২শ ৮৫ জন ও নারী ভোটার রয়েছে ১০ হাজার ৯’শ ৯৬ জন।

এদিকে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে কলারোয়া পৌরসভা নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা দেন আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) মেয়র প্রার্থী (মোবাইল ফোন প্রতীক) সাজেদুর রহমান খান চৌধুরী মজনু।

এছাড়া শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার আসামী গাজী আক্তারুল ইসলামও মেয়র প্রার্থীর পদ থেকে সরে দাড়িয়েছেন। তিনি বর্তমানে জেলা কারাগারে রয়েছেন।

ফলে তিন জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতিকের মাস্টার মনিরুজ্জামান বুলবুল, বিএনপি’র ধানের শীষের প্রার্থী শেখ শরিফুজ্জামান তুহিন ও স্বতন্ত্র প্রার্থী জগ প্রতীকের নার্গিস সুলতানা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে হাফিজুর রহমান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের কার্যক্রমবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আদালতের আদেশ অমান্য করে দোকান নির্মাণের চেষ্টার অভিযোগ

জুলফিকার আলী: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের জেরেবিস্তারিত পড়ুন

কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয়বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় সিসিডিবির আয়োজনে যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ
  • কলারোয়ায় টিসিবির পণ্য বিতরণ, ১০ টাকায় পেয়ে সন্তোষ প্রকাশ
  • কলারোয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন।। র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাধারণ মানুষের হৃদয় জয় করা নেতা ছিলেন শহীদ জিয়া : সাবেক এমপি হাবিব
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • কলারোয়ায় সাবেক মেয়র আকতারুলের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার, সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ
  • কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত
  • কলারোয়ায় বিএনপির মেম্বার প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন
  • কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়
  • কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়া পাইলট হাইস্কুল ও গার্লস হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন