সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোমরায় দেড় কোটি টাকার অনুমোনহীন চাল উদ্ধার করলো এনএসআই

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে কম রাজস্ব মূল্যের নন বাসমতি চালের ঘোষণা দিয়ে বাংলাদেশে অনুমোদনহীন ৩ (‌তিন) ট্রাক ভারতীয় উচ্চমূল্যের শ্যামা চাল উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর ভোমরা স্থলবন্দরের কর্মকর্তারা।

গোপন সংবাদের ভিত্তিতে ৪ ফেব্রুয়ারী সন্ধ্যায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ভোমরা শাখার জুনিয়র ফিল্ড অফিসার হাবিবুর রহমান তালুকদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভোমরাস্থল বন্দর ইয়ার্ড থেকে তিনটি ট্রাক ভর্তি অননুমোদিত ভারতীয় এসব চাল আটক করা হয়।

জানা গেছে, ১ ফেব্রুয়ারী ওই ৩টি ট্রাকে ভারতীয় উচ্চ মূল্যের শ্যামা চাল ভোমরাস্থল বন্দর ইয়ার্ডে প্রবেশ করে। কিন্তু ওই চালের অনুমোদন বাংলাদেশে না থাকায় সেখানেই ছিলো। আমদানীকারক প্রতিষ্ঠান সাতক্ষীরার সুলতানপুর বড়বাজারে পলাশ ট্রেডার্স এবং সিএন্ডএফ এজেন্ট ভোমরার মামুন ট্রেডার্স মোটা চালের অনুমোদন নিয়ে চালগুলো আমদানি করে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা স্থলবন্দরে দায়িত্বরত এনএসআই অফিস এবং কাস্টমস অফিস যৌথ অভিযান পরিচালনা করে তিনটি ভারতীয় ট্রাকে আসা (ট্রাক গুলোর নং (WB 23B-0355, WB 65B-4716, WB 23B-6631) বস্তাভর্তি চাল আটক করে।

অভিযানে ট্রাক ৩টিতে বাংলাদেশে অননুমোদিত ১৪০৭ বস্তা (৮৪৪২০ কেজি) শ্যামা চাল এবং ৪৩ বস্তা (২৫৮০ কেজি) সিদ্ধ চাল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা। বর্তমানে ভোমরা স্থলবন্দর গোডাউন নং-১ এ সিলগালা অবস্থায় বস্তাভর্তি চাল সংরক্ষিত রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা, ভোমরার জু‌নিয়র ফিল্ড অ‌ফিসার মোঃ হা‌বিবুর রহমান তালুকদার।

এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে বলে ভোমরা স্থলবন্দর কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছেন।
পরীক্ষা করে ডকুমেন্টগুলো দেখে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে ভোমরা স্থলবন্দর কাস্টমস সহকারী কমিশনার আমির মামুন জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মেসার্স জেনিত এন্টারপ্রাইজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্ব শুত্রুতার জের ধরে পাটকেলঘাটা পূবালীবিস্তারিত পড়ুন

জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ই অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন