রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুক্তরাষ্ট্রে মুসলিমবিদ্বেষী কংগ্রেস সদস্য বহিষ্কার

মুসলিমবিদ্বেষী বক্তব্য দিয়ে আলোচনায় আসা নারী কংগ্রেস সদস্য মার্জুরি টেইলর গ্রেইনকে দুটি কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সিনেটরদের ভোটে বহিষ্কার হন তিনি।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মার্জুরি টেইলর গ্রেইন নামের ওই কংগ্রেস সদস্য নভেম্বরের নির্বাচনের আগে অসংখ্য উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। যা দেশেটির আইন-শৃঙ্খলার জন্য হুমকি তৈরি করে। কোনো বিশ্বাসযোগ্য তথ্য-উপাত্ত ছাড়াই ডেমোক্র্যাটদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রতত্ত্বের অভিযোগ তোলেন মার্জারি। এ ছাড়া নানা সময়ে মুসলিমদের নিয়ে বর্ণবাদমূলক মন্তব্যের অভিযোগও ছিল তার বিরুদ্ধে।

বিবিসি জানায়, গতকাল বৃহস্পতিবার যখন মার্জুরিকে বহিষ্কারে ভোট অনুষ্ঠিত হয়, তার আগে নিজের ভুল স্বীকার করেন তিনি। তবে তাতে মন গলেনি বাকি সিনেটরদের। এমনকি দলের ১১ সিনেটর তাকে বহিষ্কারের পক্ষে ভোট দেন। ফলে প্রতিনিধি পরিষদে ২৩০-১৯৯ ভোটে তাকে শিক্ষা ও বাজেট পরিকল্পনা কমিটি থেকে বহিষ্কার করা হয়।

যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য জর্জিয়াকে প্রতিনিধিত্ব করা এ নারী কংগ্রেস সদস্য কখনো ন্যান্সি পেলোসিকে মাথায় গুলি করে হত্যা, কখনো বা বারাক ওবামাকে ফাঁসিতে ঝোলানোর জন্য মঞ্চ প্রস্তুত রয়েছে এমন পোস্টে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন এবং সেখানে নিজে মন্তব্য করে তাতে উসকানি দিয়েছেন।

এর আগে, ২০১৮ সালে দেশটির মধ্যবর্তী নির্বাচনে কয়েকজন মুসলিম সিনেটর জয় পায়, তখন এর প্রতিক্রিয়া জানাতে মার্জুরি টেইলর বলেন- এ নির্বাচনের মাধ্যমে আমাদের দেশ আবারও মধ্যযুগের অন্ধকারের দিকে যাত্রা শুরু করল। সব মিলিয়ে বিস্তর অভিযোগের বোঝা মাথায় নিয়ে গুরুত্বপূর্ণ দুটি কমিটি থেকে বিদায় নিতে হলো মুসলিমবিদ্বেষী এ নারী কংগ্রেস সদস্যকে।

একই রকম সংবাদ সমূহ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই

গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে চিহ্নিত করা জাতিসংঘের তদন্ত কমিশনের নেতৃত্ব দিয়েছিলেনবিস্তারিত পড়ুন

  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের