মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় কেন্দ্রীয় পানি কমিটির বার্ষিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় কেন্দ্রীয় পানি কমিটির সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ মার্চ) সকালে তালা উত্তরণ আইডিআরটিতে কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম।

সভায় কপোতাক্ষ, শালতা, ভবদহ, বেতনা-মরিচ্চাপ অববাহিকায় নদী রক্ষার গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা করা হয়।

বক্তারা বলেন, ‘টিআরএম এর বিকল্প কোন পথ নেই। সরকারের বিডিপি-২১০০ পরিকল্পনাতেও এ অঞ্চলের টিআরএম এর পরিকল্পনা বাস্তবায়নের কথা রয়েছে।’

টিআরএম বাস্তবায়নের জন্য সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ অব্যাহত রাখার পাশাপাশি প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হবে বলে জানানো হয়।

উত্তরণের প্রকল্প সমন্বয়কারী জাহিন শামস্ স্বাক্ষরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় পানি কমিটি নেতা এড. কামরুজ্জামান, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, মো. রুহুল আমিন, আলাউদ্দীন জোয়ার্দার, মো. ময়নুল ইসলাম, মীর জিল্লুর রহমান, আব্দুর রউফ বাবু, আ. রাজ্জাক মলঙ্গী, শেখ আবদুল হান্নান, অধ্যাপক রেজাউল করিম, শেখ সেলিম আকতার স্বপন, সরদার ইমান আলি, জি এম শহিদুল্লাহ, সাবিনা ইয়াসমিন, সরদার রফিকুল ইসলাম, মশিয়ূর রহমান, শফিকুল ইসলাম, শিবপদ মল্লিক, কালিপদ মন্ডল, মোঃ হাসান আলী, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, আনোয়ার হোসেন আকুঞ্জী, জহুরুল ইসলাম, উত্তরণ কর্মকর্তা দিলীপ সানা, উত্তরণের ফাওজুল কবীর, মো. আলামিন মোড়ল প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন : সন্ত্রাসী হামলা ও হত্যার হুমকির অভিযোগ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালা বাজারকে অশান্ত করার ষড়যন্ত্র, সাধারণ ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসীবিস্তারিত পড়ুন

খুলনায় সাংবাদিকদের ওপর গুলিবর্ষণের ঘটনায় তালা প্রেসক্লাবের নিন্দা

তালা প্রতিনিধি: খুলনায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় তীব্রবিস্তারিত পড়ুন

তালায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন
  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত
  • তালায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা
  • তালায় শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত পলাতক
  • তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
  • তালায় নারী সমাবেশ: সহিংসতা, বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান
  • তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন হাবিব
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা
  • তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন