মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান

সাতক্ষীরার কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, মহাত্মা ডা.স্যামুয়েল হ্যানিম্যানের ২৬৬তম জন্ম বার্ষিকী ও নবীন বরণ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ মার্চ) দুপুরে কলেজের হলরুমে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী এবং প্রধানমন্ত্রী কর্তৃক পুরষ্কারপ্রাপ্ত হওয়ায় ও বিভিন্ন ইতিবাচক কর্মযজ্ঞতার কারণে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ডাক্তার আব্দুল বারিককে সংবর্ধনা প্রদান করা হয়।

বিশেষ উত্তরীয় পরিয়ে দিয়ে সংবর্ধিত ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছার পাশাপাশি ক্রেস্ট ও ক্যাপ প্রদান করা হয়।

কলেজের অধ্যক্ষ ডাক্তার আব্দুল বারিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটি পরিচালনা কমিটির অন্যতম সদস্য কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর মো.আবু নসর, সাতক্ষীরা পল্লী মঙ্গল স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব ইউনুস আলী, কেঁড়াগাছির প্রাক্তন ইউপি চেয়ারম্যান ডাক্তার আনিছুর রহমান, কলারোয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুলতানা জাহান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, কাজিরহাট কলেজের শিক্ষক ডাক্তার আশিকুর রহমান, বিশিষ্ট ইসলামী বক্তা ও লেখক জিয়াউল ইসলাম যুক্তিবাদী প্রমুখ।

এছাড়াও বক্তব্য রাখেন কলেজের প্রভাষক ডাক্তার সানজিদা খাতুন, তৃতীয় বর্ষের শিক্ষার্থী জয়নব খাতুন প্রমুখ।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের প্রভাষক ডাক্তার হাবিবুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম