শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার রুদ্রপুরে শশুর বাড়ীতে জামাতার আত্মহত্যা

যশোরের শার্শার রুদ্রপুরে শশুর বাড়ীতে গলায় ফাঁস দিয়ে জামাতা আত্মহত্যা করেছে।

আত্মহননকারি সাঈদুর রহমান (৪০) ওই গ্রামের জাকির হোসেন ওরফে মিনাজ উদ্দীনের ছেলে।

রবিবার দিনগত মধ্য রাতের দিকে (সোমবার) সে তার শশুর বাড়ী ঘরের ভেতর সিলিং ফ্যানের সাথে গলায় গামছা বেঁধে আত্মহত্যা করে।

প্রতিবেশীরা জানান, ‘দাম্পত্য কলহই আত্মহত্যার কারণ’।

সাঈদুরের স্ত্রী চায়না খাতুন জানান, ‘গত বৃহস্পতিবার মাঠের ধান বাড়ীতে নিয়ে আসার কথা বললে স্বামীর সাথে তার মনেমালিন্য হয়। সেই থেকে তাদের মধ্য আর কথা হয়নি। গত রাতে সেহরী করার আগে তাকে ডাকতে গিয়ে দেখে ঘরে দরজা বন্ধ। এরপর জানালার পর্দা সরিয়ে দেখে সে সিলিং ফ্যানের সাথে ঝুলছে। কি কারণে গলায় দড়ি দিলো তা তিনি জানেনা না।’

সাঈদুরের মা হালিমা খাতুন বলেন, ‘সে শশুর বাড়ীতে ছিলো। রাতেই শুনেছে গলায় দড়ি দিয়েছে। কি কারণে তা তিনি বলতে পারছেন না।’

শার্শা থানার পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, ‘সুরোতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। যা বলার পোস্টমার্টম রিপোর্টে বলবে।’

পুলিশ লাশ উদ্ধার করে সোমবার দুপুরে যশোর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান