শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনা: মার্কিন নাগরিকদের ভারত ছাড়তে নির্দেশ

ভারতে থামছেই না করোনায় মৃত্যুর মিছিল। সারিবদ্ধ লাশবাহী অ্যাম্বুলেন্সই বলে দিচ্ছে ভারতের করোনা পরিস্থিতির ভয়াবহতা। কবরস্থান ও শ্মশানে সাদা গাড়ির বহর। মহামারির ভয়াবহ এমন অবনতিশীল পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের যত দ্রুত সম্ভব ভারত ত্যাগ করার নির্দেশনা জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ও পররাষ্ট্র দপ্তর পৃথকভাবে এই নির্দেশনা দিয়েছে।

নির্দেশনায় ভারতের ক্ষেত্রে চার মাত্রার সতর্কবার্তা প্রকাশ করেছে যা কোনো দেশ ভ্রমণ বা মার্কিন নাগরিকদের কোনো দেশ ত্যাগ করার জন্য যুক্তরাষ্ট্র সরকারের সর্বোচ্চ সতর্কবার্তা।

করোনা পরিস্থিতির ভয়াবহ অবনতিতে ভারতে চিকিৎসার সুযোগ খুব সীমিত হয়ে এসেছে। এ অবস্থায় ভারতে থাকা অনেক মার্কিন নাগরিক চিকিৎসা গ্রহণের সুযোগ পাচ্ছে না বলে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর ২৮ এপ্রিল ভারতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পরিবার-পরিজনদের ঐচ্ছিকভাবে ভারত ত্যাগের অনুমোদন দিয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ভারতের নয়াদিল্লির মার্কিন দূতাবাসসহ চেন্নাই, হায়দরাবাদ, কলকাতা ও মুম্বাইয়ের কনসাল জেনারেল অফিস যথারীতি খোলা থাকবে। এ ছাড়া দূতাবাসগুলো জরুরি কনস্যুলেট সার্ভিস প্রদান করে যাবে।

ভারতে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইটে সরাসরি বা প্যারিস, ফ্রাঙ্কফুর্ট ও দোহা হয়ে ভারত ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া মার্কিন নাগরিকদের জরুরি তথ্য পাওয়ার জন্য পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে নাম তালিকাভুক্ত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (৩০ এপ্রিল) সকাল পর্যন্ত ভারতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩ হাজার ৫০১ জন এবং নতুন আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৬ হাজার ৮৮৮ মানুষ। এ নিয়ে আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন এক কোটি ৮৭ লাখ ৫৪ হাজার ৯৮৪ জন এবং মারা গেছেন ২ লাখ ৮ হাজার ৩১৩ জন।

সূত্র: গার্ডিয়ান

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

৪০ বছর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদে বসতেবিস্তারিত পড়ুন

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

  • ড. খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
  • মালয়েশিয়া দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
  • ২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও
  • ভারত যা চাইবে তাই পাবে, আমি মোদির অনেক বড় ‘ভক্ত’: ডোনাল্ড ট্রাম্প
  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা