বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির খাজরার ডজন মামলার আসামী বোমারু রমজান গ্রেপ্তার

আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের কাপসন্ডা গ্রামের বহুল আলোচিত বোমা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী বোমারু রমজান আলী মোড়ল অবশেষে পুলিশের খাচায় বন্দি।

বুধবার সন্ধ্যায় আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবীরের নেতৃত্বে এএসআই পূর্ননন্দ হরি ও নাজিম উদ্দীনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত বোমা মামলার আসামী রমজান আলী মোড়লকে উপজেলার কুল্যা মোড় থেকে গ্রেপ্তার করে।

উপজেলার খাজরা ইউনিয়নের কাপসন্ডা গ্রামের সুন্দর আলী মোড়লের পুত্র রমজান আলী মোড়ল এলাকায় দীর্ঘদিন ধরে ঘের দখল, সংখ্যালঘু সম্প্রদায়ের জমিদখল ও নারী কেলেংকারীসহ এলাকায় ত্রাশের সৃষ্টি করে চলেছিল।

তার নামে বিভিন্ন অপকর্মের ডজন খানিক মামলা রয়েছে। অবশেষে পুলিশের হাতে বোমারু রমজান গ্রেপ্তার হওয়ায় সাধারণ মানুষ স্বস্তির নিঃশ^াস ফিরে পেয়েছে। থানা সুত্রে জানাগেছে জিআর ২৩১নং মামলার ওয়ারেন্টভুক্ত আসামী রমজান আলী। এলাকাবাসী জানান রমজান আলী মোড়লের বিরুদ্ধে আশাশুনি থানায় ডজন খানেক মামলা রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রমজান থানা হাজতে আটক ছিল।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন

আশাশুনি উপজেলার প্রান্তিক জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও যোগাযোগের মেলবন্ধন তৈরিতে কোলা-ঘোলাবিস্তারিত পড়ুন

​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি

​নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী ‘দাঁড়ারখাল’ অবৈধ দখলমুক্ত ও সর্বসাধারণেরবিস্তারিত পড়ুন

বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরার আশাশুনি মডেল মসজিদের হলরুমে দিনব্যাপী পরিবেশ ক্যাম্পেইনেরবিস্তারিত পড়ুন

  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়
  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলচেষ্টা ও চাঁদাদাবীর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • ইসরাইলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়