বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ

নড়াইলের কালিয়ার পেড়লী ইউনিয়ন পরিষদ দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। এবার দুই নম্বর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহেদা খানমের বিরুদ্ধে ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের জন্য সরকারের বরাদ্দকৃত ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় পেড়লী ইউপির ৯ জন সদস্য ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেছেন।অভিযোগের বিবরণে জানা যায়, প্রথমে দুস্থদের জন্য বরাদ্দকৃত সরকারি চাল চুরির দায়ে পেড়লী ইউপির নির্বাচিত চেয়ারম্যান মো. জারজিদ মোল্যা দুদকের মামলায় গ্রেফতার ও পদ থেকে সাময়িক বরখাস্ত হওয়ার পর ইউপি সদস্য ও ১ নম্বর প্যানেল চেয়ারম্যান মো. শাহজাহান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দুই মাসের মধ্যে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার টাকার তালিকায় স্বজনপ্রীতির অভিযোগে তিনিও ওই পদ থেকে বরখাস্ত হন।

এরপর ২ নম্বর প্যানেল চেয়ারম্যান ও ২ নম্বর সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য জাহেদা খানম ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে পেড়লী ইউনিয়নের দুস্থ মানুষের জন্য ঈদুল আজহা উপলক্ষে ১০ টন চাল বরাদ্দ দেয় সরকারের সংশ্লিষ্ট বিভাগ।

বরাদ্দকৃত চালের মধ্যে ৩ টন চাল বিতরণ না করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহেদা খানম আত্মসাৎ করেন বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া জাহেদা খানম বরখাস্তকৃত চেয়ারম্যান জারজিদ মোল্যার সব দুর্নীতি ও অপকর্মের অন্যতম সহযোগী বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পেড়লী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহেদা খানম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নই।

কালিয়ার ইউএনও মো. নাজমুল হুদা বলেন, পেড়লী ইউপি সদস্যদের অভিযোগ হস্তগত হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান