সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনা উপসর্গ

কলারোয়া পৌরসভার প্রধান অফিস সহকারী মীর তৌহিদ আর নেই

কলারোয়া পৌরসভার প্রধান অফিস সহকারী মীর তৌহিদুর রহমান (৫৩) ইন্তেকাল করেছেন।

বুধবার (১২ আগস্ট) বিকাল ৫টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি করোনা উপসর্গে মারা গেছেন বলে হাসাপাতাল সূত্রে জানা গেছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি পৌরসভাধীন মুরারীকাটি গ্রামের মৃত মীর মতিয়ার রহমানের পুত্র।

কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল জানান, গত ১ মাস থেকে তৌহিদুর রহমান কিডনি, ফুসফুস ও ডায়াবেটিকস রোগের জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

বৃহস্পতিবার সকাল ১০টায় মরহুমের জানাযা নামাজ তার গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

অত্যন্ত মিশুক প্রকৃতির মীর তৌহিদুর রহমানের মৃত্যুর সংবাদ শুনে মরহুমের মুরারীকাটি গ্রামের বাড়িতে ছুটে যান উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, ভারপ্রাপ্ত পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, পৌর আ.লীগের সভাপতি আজিজুর রহমান, পৌরসভার হিসাব রক্ষক ইমরুল হোসেন, করনির্ধারক নাজমুল হোসেনসহ অনেকে।

এদিকে, কলারোয়া পৌরসভার প্রধান অফিস সহকারী তৌহিদুর রহমানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, সহ.সভাপতি সম মোরশেদ আলী ভিপি, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এম,এ কালাম, সাবেক সাংগাঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, ভারপ্রাপ্ত পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুলসহ কাউন্সিলর বৃন্দ প্রমুখ।
অনুরূপভাবে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন কলারোয়া নিউজের সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদসহ কলারোয়া নিউজ পরিবার।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল