রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টুন্টু সভাপতি, বাবু সম্পাদক

সাতক্ষীরা জেলা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের কমিটি ঘোষণা

বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ এর সাতক্ষীরা জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।

১২ মে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আহমেদ সাইফুল রহমান ছোটন ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক স্বাক্ষরিত দলীয় প্যাডে বি,এম,পি,এল,জে,ক,সা,০৩,২০২১ নং স্মারকে ওই কমিটি ঘোষণা করা হয়।

এসএম এনায়েত খান টুন্টুকে সভাপতি ও শেখ আব্দুল্লাহ বাবুকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সহ-সভাপতি পদে কলারোয়ার বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজে প্রভাষক শেখ মো. আলকামুনসহ রয়েছেন সাতজন। এতে দুটি পদ শূণ্য রয়েছে।
যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন পাঁচজন করে। যুগ্ম সাধারণ সম্পাদক পদ একটি শূন্য রয়েছে।
বিভিন্ন সম্পাদকীয় ৩৭ পদে ৩১ জনের নাম ঘোষণা করা হয়েছে, এখানে ৬জনের পদ শূন্য রয়েছে।
আর কার্যকরী সদস্যের ১৫টি পদে ১১ জনের নাম ঘোষণা করা হয়েছে, পদ শূন্য রয়েছে চারটিতে।

চিঠিতে বলা হয়েছে- মহান স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক শক্তি ও তাদের প্রজন্ম এই কমিটির সদস্য হতে পারবে না। যদি হয় তার দায়দায়িত্ব জেলা/ মহানগর/ উপজেলা/ পৌর কমিটির প্রধান প্রধান নেতৃবৃন্দকে বহন করতে হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সাবেক মেয়র আকতারুলের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার, সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ

সাতক্ষীরার কলারোয়ায় সাবেক পৌর মেয়র গাজী মোঃ আকতারুল ইসলামের বিরুদ্ধে পূর্বে দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত

কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপির মেম্বার প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় বিএনপির এক মতবিনিময় সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়
  • কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়া পাইলট হাইস্কুল ও গার্লস হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট
  • কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী
  • কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন