রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় একদিনে ৮জনের করোনা শনাক্ত

সাতক্ষীরার কলারোয়ায় একদিনে ১১ জন নমুনা দিয়ে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আর সাতক্ষীরা মেডিকেলে নমুনা দিয়ে কলারোয়ার আরো একজনের করোনা শনাক্ত হয়েছে। ফলে একদিনে ৮জনের করোনা শনাক্তের খবর পাওয়া গেছে।

শনিবার (২৯ মে) তাদের করোনাভাইরাসে শনাক্ত হওয়ার রিপোর্ট এসেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান।

তিনি জানান, ‘কলারোয়ায় ১১জনে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিলো। তাদের মধ্যে এদিন ৭জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। তাদের বাড়ি লকডাউন করা হচ্ছে। পাশাপাশি আক্রান্তদের চিকিৎসাসেবার পরামর্শ দেয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘এছাড়াও কলারোয়ার কয়েকজন ব্যক্তি নিজেরাই সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা দিয়েছেন। তাদের মধ্যে একজন শনাক্ত হয়েছেন বলে জানা গেছে।’

সকলকে পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছেন ইউএইচ এন্ড এফপিও ডাক্তার জিয়াউর রহমান।

আক্রান্তদৃর মধ্যে ১নং জয়নগর ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য শামছুদ্দীন আল মাসুদ বাবু রয়েছেন বলে জানা গেছে।

এদিকে, হঠাৎ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জনমনে শংকা দেখা দিয়েছে।
স্থানীয়রা বলছেন, সম্প্রতি পাসপোর্টে ও অবৈধপথে সীমান্ত পেরিয়ে বিনা পাসপোর্টে অনেকে ভারত থেকে দেশে এসেছেন বলে শুনতে পেরেছেন। করোনার ভারতীয় ভ্যারিয়েন্টেন (ধরণ) আছে কিনা তা নিশ্চিত হওয়া জরুরী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই অভ্যুত্থান দবিস উপলক্ষে যুব জামায়াতরে উদ্যোগে আয়োজতি ১৪ দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল