শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে অসহায়দের মাঝে সৌদি বাদশা প্রদত্ত খাদ্য বক্স বিতরণ

সৌদি বাদশা প্রদত্ত খাদ্য বক্স কালিগঞ্জে অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে।

বুধবার (২ জুন) সৌদি বাদশাহ সেবা সংস্থা কর্তৃক প্রদত্ত আলমানাহীল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ এর আর্থিক সহায়তায় উপজেলার সদ্য ঘূর্ণিঝড় ইয়াস’র ক্ষতিগ্রস্ত হাড়দ্দহা, বসন্তপুরসহ বিভিন্ন এলাকার ১০০০ পরিবারের মধ্যে খাদ্য বক্স বিতরণ কর হয়। প্রতিটি বক্সে ছিলো ১০ কেজি চাউল, ৭কেজি ডাল, ৩ কেজি তেল, ৩ কেজি চিনি ও ১ কেজি লবন।

উপজেলায় রতনপুর টুপদিয়া জমিরিয়া মাদ্রাসার উদ্যোগে এবং ডা. মুজিব রুবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামানের সার্বিক ব্যবস্থাপনায় গোয়ালপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং টুপদিয়া জমিরিয়া মাদ্রাসায় খাদ্য বক্স বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. হাবিব ফিরদাউস শিমুল।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সদস্য বাবু, এস এম আবু তাহের, সাংবাদিক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, সাংবাদিক শিমুল ও সাংবাদিক মেহেদী হাসান, সৌদি বাদশা সেবা সংস্থা কর্তৃক প্রদত্ত আল মানাহীল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান হজরত মাওলানা হেলাল উদ্দিন বিন জমির উদ্দিন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে বিষধর সাপের দংশনে কল্পনা রানী মল্লিক (৫২) নামে এক গৃহবধূরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা

আধুনিক ইমারতের যুগে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী ধানের গোলা ঘর। সাতক্ষীরা জেলায় প্রায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ‘সাপ্তাহিক বর্তমান’ সম্পাদকসহ দু’জনের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • সাতক্ষীরার কালিগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখল চেষ্টা ও মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জে দীর্ঘ দুর্ভোগ লাঘবে ফরিদপুর-বেজুয়া সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন
  • নলতায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বার ও তার ছেলে মারপিট করার অভিযোগ
  • কালিগঞ্জে ঘূর্ণিঝড়ে বসতবাড়িসহ ব্যাপক ক্ষয়ক্ষতি, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি মুহাদ্দিস রবিউল বাশার
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা
  • কালিগঞ্জের বিষ্ণুপুরে কার্পেটিং সড়কের নির্মাণকাজ উদ্বোধন