মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আব্দুল মোতালেব স্মৃতি সংসদের কমিটি গঠন

বিশিষ্ট সাংবাদিক, সমাজসেবক ও শিক্ষাবিদ, সাতক্ষীরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, সাতক্ষীরার প্রথম সংবাদপত্র দৈনিক কাফেলার প্রয়াত সম্পাদক ‘আব্দুল মোতালেব স্মৃতি সংসদ’ গঠনকল্পে এক সভা বুধবার বিকেল ৫টায় দৈনিক কাফেলা অফিসে অনুষ্ঠিত হয়।

দৈনিক কাফেলার উপদেষ্টা ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, অধ্যাপক পবিত্র মোহন দাশ, তৈয়ব হাসান বাবু, অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, অধ্যাপক মহিউদ্দীন আহমেদ, আশরাফুন্নাহার স্বপ্না, মোস্তাফিজুর রহমান উজ্জল, তুহিন সানজিদ, এম রফিক, এম ঈদুজ্জামান ইদ্রিস প্রমূখ। সভায় ভার্চুয়ালি কাফেলার সম্পাদক ডা. এটিএম রফিক উজ্জ্বল ও একাত্তর টিভির বার্তা সম্পাদক পলাশ আহসান যোগ দেন।

সভায় বিস্তারিত আলোচনান্তে কাফেলার সম্পাদক ডা. এটিএম রফিক উজ্জ্বলকে আহবায়ক, মাছরাঙা টেলিভিশন ও আমাদের সময় এর সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জলকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে যথাক্রমে সাবেক ফিফা রেফারী, তৈয়ব হাসান বাবু, অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, অধ্যাপক মহিউদ্দীন আহমেদ, সদস্য কুমিরা মহিলা কলেজের অধ্যক্ষ লুৎফুন আরা জামান, দিবা নৈশ কলেজের উপাধ্যক্ষ ময়নুল হাসান, প্রকৌশলী এটিএম শফিক উৎপল, মোস্তাক আহমেদ শুভ্র, ড. দিলীপ কুমার দেব, সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী, একাত্তর টিভির বার্তা সম্পাদক পলাশ আহসান, নিউইয়ার্ক প্রবাসী সাংবাদিক তুহিন সানজিদ, দৈনিক কাফেলার বার্তা সম্পাদক এম রফিক ও চিফ রিপোর্টার এম ঈদুজ্জামান ইদ্রিস।

এছাড়া পাঁচ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। তারা হলেন, ডা. রফিকুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, অধ্যাপক পবিত্র মোহন দাশ, আখলাকুন নাহার রতœা ও আশরাফুন্নাহার স্বপ্না।

উল্লেখ্য, অত্র কমিটি স্বল্প সময়ের মধ্যে আব্দুল মোতালেব এর স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠানের সাথে যুক্ত ব্যক্তিবর্গের সাথে নিয়ে বৃহৎ পরিসরে আব্দুল মোতালেব স্মৃতি সংসদের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে। এই কমিটি প্রতিবছর সাংবাদিকতা, শিক্ষকতা, সমাজসেবায় অবদানের স্বীকৃতিস্বরুপ আব্দুল মোতালেব স্মৃতি পুরস্কার পদক প্রবর্তন ছাড়াও বিভিন্ন সামাজিক কাজ করবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শিবপুরে এমএসপি ও এমএনপি সদস্যের সমন্বয় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্বয় সভাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার দায়িত্বপ্রাপ্ত মহিলা সাংসদ বিথীকা বিনতে হোসেনের সাথে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাত

জাতীয় সংসদের সংরক্ষিত (মহিলা) আসন-৩২৪ এর সংসদ সদস্য সাতক্ষীরা-১,২,৩,৪ আসনের দায়িত্বপ্রাপ্ত মহিলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস

“সবুজ জ্বালানির ব্যবহার বাড়াই, নির্মল বায়ুর নীল আকাশ চাই এই স্লোগানকে সামনেবিস্তারিত পড়ুন

  • ৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ
  • সাতক্ষীরায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতাসহ ২ জনের মৃত্যু
  • সাতক্ষীরায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার ভোমরা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্বয় সভা
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নি.খোঁজ, থানায় সাধারণ ডায়েরি
  • সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন, সভাপতি মনিরুল বেলালী, সেক্রেটারি মনিরুল ফারুকী
  • সাতক্ষীরায় চঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গু.ম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি’কে আ.টক করেছে পুলিশ
  • সাতক্ষীরায় কৃষি ব্যাংকের কর্মকর্তাদের সম্মেলন অনুষ্ঠিত
  • মানুষের দ্বারে দ্বারে পায়ে হেঁটে দাওয়াতি কার্যক্রমে সাতক্ষীরা জেলা জামায়াত আমির
  • সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী
  • সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন