বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মোটরসাইকেল ছিনতাই চক্রের দুই সদস্য আটক

সাতক্ষীরার কালিগঞ্জে মোটরসাইকেল ছিনতাই চক্রের দু’জন সদস্যকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- উপজেলার মহতপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে আলাউদ্দিন (২৪) ও তারালী গ্রামের আমির আলী সরদারের ছেলে মারুফ হোসেন (২৬)।

বুধবার রাত ১০টার দিকে তাদেরকে আটক করা হয়।

তাদের দেওয়া তথ্য অনুযায়ী ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ।

থানা সুত্রে জানা যায়, কালিগঞ্জ সার্জিকেল ক্লিনিকে কর্মরত শ্যামনগর উপজেলার নুরনগর গ্রামের আবুল হোসেনের ছেলে আশিক গত বুধবার (৯ জুন) রাত সাড়ে ৯ টায় ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন। কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের কামারগাঁতী মোড়ে পৌঁছালে ওই ছিনতাইকারীরা রাস্তায় রশি দিয়ে তার গতিরোধ করে। পরবর্তীতে তাকে লোহার রড দিয়ে বেধড়ক মারপিট করে তার ব্যবহৃত (টিভিএস ১২৫ সিসি) কালো রঙের মোটর সাইকেল ছিনিয়ে নিয়ে যায়। সাথে সাথে আশিক মোবাইল ফোনে ছিনতাইয়ের ঘটনা কালিগঞ্জ থানাকে অবহিত করে।
এসময় থানার উপপরিদর্শক তরিকুল ইসলাম ও শিহাবুল ইসলামের নেতৃত্বে পুলিশ অতিদ্রুত ঘটনা স্থলে উপস্থিত হয়। পরবর্তীতে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার আগেই কামারগাঁথী রাজু শেখের বাগানে অভিযান চালিয়ে ছিনতাইকারী আলাউদ্দিন ও মারুফকে আটক করে।
তাদের স্বীকারোক্তি অনুযায়ী রাজু শেখের বাগান থেকেই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, ‘ছিনতাই হওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই ছিনতাইকারীকে আটক করেছে। এর সাথে জড়িত আরো কয়েকজন ছিনতাইকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের আটক করার জন্য অভিযান অব্যাহত আছে। আটককৃতদের বৃহস্পতিবার(১০ জুন) বিজ্ঞ আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা

জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলায় বাজার তদারকিমূলক অভিযানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক: শহরের প্রাণকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা, প্রশাসনিক হয়রানি এবং বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় বিএনপিএস ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক সংলাপ
  • সাতক্ষীরার রসুলপুরে আর্জেন্টিনা সাপোর্টারের স্ট্রোকে মৃত্যু
  • জলবায়ু সহনশীল বিকল্প কৃষি ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে সংলাপ
  • সাতক্ষীরায় কৈখালী মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরা কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা