শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় লকডাউন বাস্তবায়নে পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে, কয়েক জনকে জরিমানা

কলারোয়ায় চলমান লকডাউন বাস্তবায়নে উপজেলা পরিষদ, প্রশাসন ও পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। সাতক্ষীরা জেলা করোনা প্রতিরোধ কমিটির ঘোষিত বর্ধিত লোকডাউনে শনিবার কলারোয়া পৌরসদরসহ উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা, পুলিশিং মহড়া ও জনগণকে উদ্বুদ্ধকরণ কার্যক্রমসহ কঠোর তৎপরতা লক্ষ্য করা যায়।

শনিবার (১৯ জুন) চলমান লকডাউনে সকাল ৮টা থেকে সকাল ১১ টা পর্যন্ত পৌর বাজারে কেবল মাত্র মুদি দোকান, মাছ ও সবজি বাজার খোলা থাকতে দেখা গেছে।

এ দিকে সরকারি নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট পৌরসদর ও অনান্য স্থানে ব্যবসায়ীসহ কয়েকজনকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন।

প্রধান সড়কসহ একাধিক রাস্তায় যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা বাস্তবায়নে পুলিশ সদস্যরা ছিলেন কঠোর অবস্থানে।

বৈরী আবহাওয়ায় লকডাউন বাস্তবায়নে অভিযান পরিচালনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী, সহকারী কমিশনার(ভ্থমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন, থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জেল্লাল হোসেনসহ এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও করোনা প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ। এ ছাড়া, উপজেলার স্ব-স্ব ইউপি চেয়ারম্যান বৃন্দের নেতৃত্বে ইউনিয়নে পুলিশিং বিটের কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা লকডাউন বাস্তবায়নে ছিলেন তৎপর। উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী সকলকে মাক্স পরিধান, সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি অনুসরন করে চলার আহবান জানান। তিনি আরও জানান, লকডাউনে সরকারী নির্দেশনা অমান্যকারীদের জন্য ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃত্বের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ঢাকা মহানগর ছাত্রদল নেতা আবিরের

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান এবং সাধারণ সম্পাদক অর্ঘ্য বিনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম

সাতক্ষীরা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়কবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ
  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান