বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১ ঘণ্টা ৩৭ মিনিট বোট ক্লাবে কী করছিলেন পরীমণি?

ঢাকাই চলচ্চিত্রের গ্লামার নায়িকা পরীমণি। সম্প্রতি আলোচনার শীরোনামে তিনি। তবে চলচ্চিত্রে অভিনয়ের জন্য নয়। ধর্ষণচেষ্টাসহ তৎসংশ্লিষ্ট তার দেয়া অভিযোগের দৃশ্যপটে শীরোনামে তিনি। ইতোমধ্যে সেই অভিযোগের তীর যার দিকে সেই ব্যক্তিসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, রয়েছে রিমান্ডে। ঘটে যাওয়া সেই রাতে আসলে কী হয়েছিলো? তার উত্তর খুঁজতে মরিয়া সংশ্লিষ্টরা।

রাজধানী উত্তরা লাগোয়া সাভারের বিরুলিয়ায় ঢাকা বোট ক্লাবে সেই রাতে ১ ঘণ্টা ৩৭ মিনিট অবস্থান করেছিলেন পরীমণি। তার দায়েরকৃত মামলার তদন্ত সংশ্লিষ্টরা একাধিক সিসিটিভি ফুটেজের মাধ্যমে ক্লাবে ওই রাতে ঘটে যাওয়া ঘটনার বিবরণ জানতে পেয়েছেন। যার সঙ্গে এজাহারে উল্লেখিত অভিযোগের সত্যতা পাচ্ছে না পুলিশ। পরীমণি বোট ক্লাবে ৮ জুন রাত ১২টা ২২ মিনিটে প্রবেশ করেন এবং ১টা ৫৯ মিনিটে জিমি তাকে পাঁজাকোলে করে বের করেন।

এই সময়ের মধ্যে তাকে জোর করে মদ পান করানোর কোনো প্রমাণ পায়নি পুলিশ। বরং আড্ডা জমিয়ে ফ্যাশন ডিজাইনার জিমি ও বোন বনির সঙ্গে মদ পানের ব্যাপারে তথ্য পেয়েছে ক্লাবের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ থেকে। ওই সময় তুহিন সিদ্দিকী অমিও তাদের সঙ্গে আসরে বসেছিলেন। মামলার তদন্তের প্রয়োজনে বোট ক্লাবে ১ ঘণ্টা ৩৭ মিনিট ধরে পরীমণি কী করেছিলেন-তা তদন্ত করছে পুলিশ।

তদন্তের জন্য নাসির উদ্দিন আহমেদ ও তুহিন সিদ্দিক অমিকে বুধবার ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসান শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম তাদের গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে মাদক আইনে দায়েরকৃত মামলায় তাদের জামিন আবেদন না মঞ্জুর করেছেন আদালত।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার কে এম হাফিজ আক্তার বলেন, নাসির ও অমিকে আটকের সময় উদ্ধার করা হয় মাদকদ্রব্য। এ ঘটনায় দায়েরকৃত মামলা তদন্ত করছে ডিবি। বুধবার তাদের রিমান্ডের জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে। মাদক মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। পরীমণি মামলায় সাভার মডেল থানা পুলিশ নাসির ও অমিকে জিজ্ঞাসাবাদ করবে।

সাভার মডেল থানায় দায়ের করা পরীমণি মামলার তদারক কর্মকর্তা ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি বলেন, মামলার দুই আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের প্রয়োজনে তারা বাদির সঙ্গেও কথা বলবেন। এ পর্যন্ত তদন্তে অগ্রগতি রয়েছে বলেও জানান তিনি। কিছু তথ্য যাচাই বাছাই করা হচ্ছে।

গত ৮ জুন মধ্য রাতে বিরুলিয়ার ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয় বলে চিত্রনায়িকা পরীমণি অভিযোগ করেন। ঘটনার চার দিন পর ১৩ জুন রাত ৮টার দিকে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এবং রাত ১১টার দিকে সংবাদ সম্মেলন করে এ ঘটনা প্রকাশ করেন নায়িকা পরীমণি। পরদিন ১৪ জুন সকালে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ ছয়জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন তিনি।

ওইদিন বিকালে উত্তরা থেকে নাসির ও অমিসহ পাঁচজনকে আটক করা হয়। এরপর ডিবির গুলশান জোনাল টিমের উপ-পরিদর্শক (এসআই) মানিক কুমার সিকদার বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। ওই মামলায় গত ১৫ জুন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি নাসির ও অমির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই মামলায় রিমান্ড শেষে পরীমণির মামলায় গ্রেপ্তার দেখিয়ে নতুন করে আরো ১০ দিনের রিমান্ড আবেদন করা হয় আসামিদের বিরুদ্ধে।

একই রকম সংবাদ সমূহ

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

চলতি বছর পবিত্র রমজান মাস শুরু হবে বুধবার না বৃহস্পতিবার তা নিয়েবিস্তারিত পড়ুন

সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেনবিস্তারিত পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট

চরম নিরাপত্তাহীনতা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারবিস্তারিত পড়ুন

  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়
  • সাতক্ষীরা স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক
  • কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের রুমে মিললো এক বীর মুক্তিযোদ্ধার ম*রদে*হ
  • বিধ্বস্ত বিমানে কতজন দেশি-বিদেশি ছিলেন জানালো এয়ার ইন্ডিয়া
  • সাতক্ষীরা হাফেজ কল্যাণ পরিষদ ও জাতীয় ইমাম সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল