বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শুভকামনায় সাতক্ষীরাবাসীর সহযোগিতা চাইলেন নবাগত ডিসি

পরিকল্পনা মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ হুমায়ুন কবীর সাতক্ষীরার নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন।

বুধবার (২৩ জুন) দুপুরের দিকে বিদায়ী জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল নতুন জেলা প্রশাসকের কাছে দায়িত্বভার হস্তান্তর করেন।

যোগদানের পর নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় জেলাবাসীর প্রতি শুভকামনা জানিয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন।

তিনি বলেন, “আমি মোহাম্মদ হুমায়ুন কবির। জেলা প্রশাসক, সাতক্ষীরা হিসেবে আজ দায়িত্ব গ্রহণ করলাম। জেলাবাসীর প্রতি শুভকামনা রইলো। সকলের সহযোগিতা কামনা করছি।”

বিদায়ী জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের উপসচিব পদে যোগদান করবেন।

এর আগে গত ৩১ মে (সোমবার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা বদলি ও পদায়ন করে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

বিদায়ী জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল ২০১৮ সালের ৯ অক্টোবর সাতক্ষীরায় যোগদান করেন। তিনি গোপালগঞ্জের বাসিন্দা।

দায়িত্বভার হস্তান্তরকালে বিদায়ী জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল নতুন জেলা প্রশাসককে শুভেচ্ছা অভ্যর্থনা জানান ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন।
এছাড়া বিদায়ী ও নবাগত জেলা প্রশাসক শহরের খুলনা রোড়ের মোড়স্থ বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা

জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলায় বাজার তদারকিমূলক অভিযানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক: শহরের প্রাণকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা, প্রশাসনিক হয়রানি এবং বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় বিএনপিএস ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক সংলাপ
  • সাতক্ষীরার রসুলপুরে আর্জেন্টিনা সাপোর্টারের স্ট্রোকে মৃত্যু
  • জলবায়ু সহনশীল বিকল্প কৃষি ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে সংলাপ
  • সাতক্ষীরায় কৈখালী মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরা কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা