সাতক্ষীরায় অসহায়দের মাঝে ১ মাসের খাদ্য সামগ্রী বিতরণ


সাতক্ষীরায় মহামারী করোনা ভাইরাস’র কারণে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুন) সকালে কাটিয়া লাল সবুজের পাঠশালা প্রাঙ্গণে হিউম্যান রাইটস এন্ড এনভায়রনমেন্টাল এ্যাকশন ডেভেলপমেন্ট (হেড) এর বাস্তবায়নে ও একশন এইড বাংলাদেশ’র সহযোগিতায় করোনাকালীন সময়ে অসহায় ও দুঃস্থ শতাধিক পরিবারকে ১ মাসের খাদ্য সামগ্রী ও স্বাস্থ সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে সেগুলো বিতরণ করেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মো. আসাদুজ্জামান বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা চেম্বার অব কমার্সের উর্দ্ধতন সহ-সভাপতি এনছান বাহার বুলবুল, সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল, মিল বাজার কমিটির সাধারণ সম্পাদক জুলফিকার আলি ভুট্ট প্রমুখ।
এসময় সংস্থাটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

হামলার পেছনে কাদের হাত থাকতে পারে, জানালেন নুসরাত তাবাসসুম এমপি
কুষ্টিয়ার দৌলতপুরে নিজের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
সাতক্ষীরা সদরের নলকুড়া গ্রামের আশরাফ বাহিনীর আলমগীর, জাহাঙ্গীর, রফিকুল ও আরিজুল গংদেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বল্লী ইউনিয়নে নির্বাচনী হাওয়া: আলোচনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দিদারুল
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নে পুরোদমেবিস্তারিত পড়ুন


