বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় যুবকের পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা!

যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের নারিকেলবাড়িয়া গ্রামের রমজান আলী (৫৩) নামের এক ব্যক্তির ডান পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২ জুলাই) রাত ১০টার দিকে বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে নারিকেলবাড়িয়া-শালতা গ্রামের পার্শ্ববর্তী লিটনের আমবাগানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে একজন ব্যক্তি মাঠে যাওয়ার পথে রমজান আলীকে অজ্ঞান অবস্থায় আম বাগানের মাটিতে পড়ে থাকতে দেখে গ্রামের লোকজনের খবর দেয়। গ্রামের লোকজন এসে দেখে তার ডান পায়ে রগ কাটা ও সেখানে প্রচুর রক্ত পড়ে আছে। সাথে সাথে তাকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই ইজাজুর রহমান বলেন, টাকা পয়সা লেনদেন নিয়ে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। রাত ১০টার দিকে তাকে মুঠোফোনের মাধ্যমে ডেকে বাড়ির পাশে আমবাগানে নিয়ে আসেন দুর্বৃত্তরা। সেখানে তাকে ধারালো অস্ত্রের মাধ্যমে ডান পায়ে আঘাত করে পায়ের রগ কাটা হয় এবং বুকে ও পিঠে বেদর মারপিট করা হয়েছে। বর্তমান আহত রমজান আলী যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। এই ঘটনায় কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

তবে আহত রমজান আলী পুলিশকে জানায়, শার্শার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা (বর্তমান ভারতে গাংলী গ্রামে অবস্থান করছে) উকিল হোসেন ও তার সাথে আরো কয়েকজন তার উপর নির্যাতন করে ডান পায়ের রগ কেটে দেয়। এদিকে পাশ্ববর্তী দেশ ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে কি ভাবে এ ঘটনা ঘটলো তাই নিয়ে এলাকা জুড়ে তোলপাড় শুরু হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে মাদ্রাসার সামনে এক ছাত্রীকে অপরিচিত এক ব্যক্তি কাগজবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় শিশুদের জন্য তৈরি ওবিস্তারিত পড়ুন

মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি

যশোরের মণিরামপুর উপজেলায় হঠাৎ করেই বেড়ে গেছে গরু চুরির ঘটনা। গত ১০বিস্তারিত পড়ুন

  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম