বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় পুকুর থেকে মুদি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ওজু করতে যেয়ে পুকুরের পানিতে ডুবে এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

রোববার ভোরে সাতক্ষীরা শহরের রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পুকুর থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

মৃতের নাম তৌছিফ আলম খান মঞ্জু (৩২)। তিনি সাতক্ষীরা শহরের রসুলপুরের তৌফিক আলম রঞ্জুর ছেলে।

তৌফিক আলম রঞ্জু জানান, তার একমাত্র ছেলে মঞ্জু এক বছর যাবৎ বাড়ির পাশে মুদিখানার দোকান পরিচালনা করে আসছে। তার মৃগি রোগ ছিল। প্রতিদিনের ন্যয় পার্শ্ববর্তী আহলে হাদিস মসজিদে এশারের নামাজ পড়ার জন্য শনিবার রাত সাড়ে ৮টার দিকে রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঠাণ্ডু খানের পুকুরে ওজু করতে যায়। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পর বাড়ি না আসায় সম্ভাব্য সকল জায়গায় তার সন্ধ্যান চালানো হয়। রোববার ভোরে ওই পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে পুলিশে খবর দেয়।

মৃগি রোগের কারণে সঞ্জু পুকুরে পড়ে যেয়ে আর উঠতে পারেনি বলে আশঙ্কা করছেন তিনি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বাবুল আক্তার জানান, পারিবারিকভাবে কারো কোন আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জামায়াতের রুকন বৈঠক : দায়িত্বশীলদের সক্রিয় হওয়ার আহ্বান

আগামী স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার এবং মাঠপর্যায়ে কার্যক্রম আরওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দই-মিষ্টির কারখানায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সাতক্ষীরার সদর ও দেবহাটা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং ফ্রিজে মেয়াদোত্তীর্ণবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক সাক্ষরতাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী
  • সাতক্ষীরার শিবপুরে এমএসপি ও এমএনপি সদস্যের সমন্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার দায়িত্বপ্রাপ্ত মহিলা সাংসদ বিথীকা বিনতে হোসেনের সাথে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাত
  • সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস
  • ৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ
  • সাতক্ষীরায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতাসহ ২ জনের মৃত্যু
  • সাতক্ষীরায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার ভোমরা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্বয় সভা
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নি.খোঁজ, থানায় সাধারণ ডায়েরি
  • সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন, সভাপতি মনিরুল বেলালী, সেক্রেটারি মনিরুল ফারুকী
  • সাতক্ষীরায় চঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গু.ম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি’কে আ.টক করেছে পুলিশ