মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে বিয়ের ৭ দিনের মাথায় নববধূর আত্মহত্যা!

সাতক্ষীরার কালিগঞ্জে বিয়ের ৭ দিনের মাথায় হাতে মেহেদীর দাগ না শুকাতেই আঞ্জুমান আরা (১৮) নামে এক গৃহবধুর গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

সে শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামের আনারুল সরদারের মেয়ে ও কালিগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী।

মৃতের নানী সখিনা খাতুন (৫০) ও দাদি আমেনা খাতুন (৫২) জানায়, ছোটবেলা থেকে আঞ্জুমান আরা উপজেলার বসন্তপুর গ্রামের নানা আব্দুল খালেকের বাড়ি থেকে পড়া-লেখা করে আসছিল।
গত সোমবার পারিবারিকভাবে বসন্তপুর গ্রামের বাবর আলী মোড়লের ছেলে সাইদুল ইসলাম (২৮) এর সাথে তার বিয়ে হয়।

রবিবার (৪ জুলাই) আঞ্জুমান আরা’র স্বামী কাজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সকাল ১০টার দিকে ঘরের আড়র সাথে ওই গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়ে পরিবারের সদস্যরা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে থানার উপ-পরিদর্শক তারিকুল ইসলাম হাসপাতালে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের জন্য লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আপাতত এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রিপোর্ট পাওয়ার পর প্রকৃত রহস্য জানা যাবে।’

এদিকে মৃত গৃহবধূর পিতা ও তার পরিবারের সদস্যদের দাবি আঞ্জুমান আরা দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায় ভুগছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সহকারী কমিশনার (ভূমি) অফিস আকস্মিক পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা