শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার ইলিশপুরের কেকেইপি হাইস্কুলের শিক্ষক ইদ্রিস আলী আর নেই

কলারোয়া উপজেলার ইলিশপুর কেকেইপি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইদ্রিস আলী আর নেই।

সোমবার (১৭ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার গৌরাঙ্গপুরের নিজ বাড়িতে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন পাকস্থলী ও ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

মৃতুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কর্মজীবনে ইদ্রিস আলী গাইন ইলিশপুরের কেকেইপি মাধ্যমিক বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক ছিলেন।

সোমবার বাদ জোহর জানাযা শেষে মরহুমকে গৌরাঙ্গপুরের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে, সহকারি শিক্ষক ইদ্রিস আলীর মৃত্যুতে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ শোক জ্ঞাপন করে মরহুমের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শোক জ্ঞাপন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, জেলা স্কাউটস’র কর্মকর্তা প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, সমিতির সহ-সভাপতি প্রধান শিক্ষক এবাদুল হক, কল্যাণ সমিতিরি সহ-সভাপতি প্রধান শিক্ষক ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম, সমিতির সাধারণ সম্পাদক সহকারি প্রধান শিক্ষক আব্দুর রকিব, কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সহকারি প্রধান শিক্ষক বদরুজ্জামান, সমিতির যুগ্ম সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক দীপক শেঠ, শিক্ষক নেতা প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, কেকেইপি হাইস্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, সহকারি প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, সহকারি প্রধান শিক্ষক আব্দুস সালাম, শওকত আলী, সহিদুল ইসলাম, সাংবাদিক সামছুর রহমান লাল্টু, শাহানাজ পারভিন, মাস্টার আবুল কামাল, মাস্টার হুমায়ুন কবির মিঠু, সমিতির নেতা আফজাল হোসেন, মোশারফ হোসেন টগরসহ উভয় সমিতির নেতৃবৃন্দ ও মাধ্যমিক স্তরের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি