সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। তারা দুই মহাসড়কের মাঝে ট্রাক, পিকআপ ভ্যান ও বিদ্যুতের খুঁটি ফেলে রাস্তা অবরোধ করে রেখেছেন। এতে সড়কে কয়েকশ যানবাহন আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৯টা থেকে উপজেলার শিল্পনগরী কাঁচপুরে সিনহা অ্যান্ড ওপেক্স গ্রুপের শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত দুপুর ২টায়ও বিক্ষোভ করতে দেখা যায়।

খবর পেয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতিকুল ইসলাম, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) মো. বিল্লাল হোসেন ও সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন।

শ্রমিকরা জানান, এর আগেও তারা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করেছেন। পুলিশের পক্ষ থেকে মালিকপক্ষের সঙ্গে কথা বলে বেতন পরিশোধের আশ্বাস দেয়া হয়। পরে এ আশ্বাসের কোনো সমাধান হয় না। তাদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। বেতন না পাওয়ায় বাড়িভাড়া, দোকানের বাকি, সংসার খরচসহ বিভিন্ন খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলে জানান শ্রমিকরা।

সোনারগাঁয়ের ইউএনও মো. আতিকুল ইসলাম বলেন, কাঁচপুরে শ্রমিকদের রাস্তা থেকে ফেরানোর চেষ্টা চলছে। আশা করছি দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে। সিনহা অ্যান্ড ওপেক্স গ্রুপের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক