শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে মানব পাচারকরী চক্রের এক সদস্য আটক

সাতক্ষীরার কালিগঞ্জে মানব পাচার সিন্ডিকেট সক্রিয় সদস্য আবুল কাশেম (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

তিনি দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের মাঝের পাড়া গ্রামের আবু সানার ছেলে।

থানা সূত্রে জানা যায়, উপজেলার তারালী ইউনিয়নের গাইন পাড়া গ্রামের ১৯ বছর বয়সী এক যুবতীর সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে তোলে নারায়ণপুর গ্রামের খোদাবক্স এর ছেলে মনিরুল ইসলাম ওরফে রনি (৩৫) নামের এক যুবক। এরপর ওই যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের জনৈক রবিউলের বাড়িতে নিয়ে রাখে।

গোপন সংবাদের ভিত্তিতে সেখান থেকে পুলিশ অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে। পরবর্তীতে ওই যুবতীর স্বীকারোক্তি অনুযায়ী মানব পাচার সিন্ডিকেট সক্রিয় সদস্য আবুল কাশেমকে কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের মাগুরালি নামক স্থান থেকে (২২ জুলাই) বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে মানব চোরাচালান সিন্ডিকেট সদস্য কাশেমকে আটক করেন কালিগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক তারিকুল ইসলাম।

কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামিকে শুক্রবার বেলা ১২ টার দিকে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

হঠাৎ ‘উঠে দাঁড়াল’ ঝড়ে উপড়ে পড়া গাছ, এলাকায় চাঞ্চল্য

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঝড়ে পড়ে যাওয়া একটি গাছের ডালপালা কাটার পর সেটি আবারবিস্তারিত পড়ুন

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনবিস্তারিত পড়ুন

দৌলতদিয়ায় ফেরি থেকে পড়ে যাওয়া বাস উদ্ধার

রাজবাড়ী দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাট থেকে নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধারবিস্তারিত পড়ুন

  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা
  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা