শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আমন রোপণে ব্যস্ত রাজগঞ্জের চাষিরা

করোনা মহামারির মধ্যে ও বৃষ্টিতে ভিজে আমন আবাদের জন্য জমি প্রস্তুত ও ধানের চারা রোপনে ব্যস্ত সময় পার করছেন মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার কৃষকরা। তবে চলতি আমন মৌসুমের শুরুর দিকে বৃষ্টি না হওয়ায় কৃষকদের বীজতলা তৈরিতে বেগ পেতে হয়েছে। ফলে বিদ্যুৎ ও ডিজেলচালিত পাম্প ব্যবহার করে সেচ দিয়ে বীজতলা তৈরি করতে হয়েছে অনেক কৃষককে।

উপজেলা কৃষি অফিসের দেওয়া তথ্যে জানাগেছে- চলতি মৌসুমে মণিরামপুর উপজেলায় ২২ হাজার ৪৪০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর লক্ষ্যমাত্রা নির্ধারণ ছিল ২২ হাজার ৫০০ হেক্টর। কিন্তু চাষ হয়েছিলো ২২ হাজার ৬০০ হেক্টর জমিতে।

চলতি আমন মৌসুমে বেশ কয়েকটি জাতের ধান আবাদ হচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা।

সরেজমিনে রাজগঞ্জের ঝাঁপা, চালুয়াহাটি, মশ্বিমনগর ইউনিয়নের বিভিন্ন এলাকার মাঠে কৃষকদের আমন রোপণে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। সকাল থেকে বিকাল পর্যন্ত কৃষকরা দলবেঁধে বীজতলা থেকে চারা তুলে প্রস্তুতকৃত জমিতে আমন রোপণ করছেন। অনেকে আবার জমিতে হাল দিয়ে চারা রোপণের জন্য জমি প্রস্তুতও করছেন।

রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের খালিয়া গ্রামের কৃষক ইউসুফ আলী (৫০) জানান- শ্রমিক সংকটও রয়েছে। তারপরও স্থানীয় শ্রমিকদেরকে বাড়তি মজুরি দিয়ে আমন রোপন কাজ করাতে হচ্ছে। অন্যদিকে একই এলাকার আরেক কৃষক রমজান আলি (৫২) জানান- এবার আমন ধানের চারা জমিতে রোপণের পর থেকে বৃষ্টি হচ্ছে। এখনো অনেক কৃষক আমন ধানের চারা জমিতে রোপন করছে। আশা করি ফলন ভালো হবে।

ঝাঁপা ইউনিয়ন উপসহকারি কৃষি কর্মকর্তা ভগীরত চন্দ্র জানান- আমনের জমিতে কীটনাশকবিহীন রোগবালাইমুক্ত ধান উৎপাদনে কৃষি অফিস থেকে কৃষকদের সার্বিক পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ ছাত্রলীগ কর্মী আটক

যশোরের বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।বিস্তারিত পড়ুন

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি