সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সিলভার জুবিলী ও জিএন প্রাইমারি স্কুলের নতুন ভবন উদ্বোধন

সাতক্ষীরায় সিলভার জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জিএন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট নব-নির্মিত দুই তলা বিদ্যালয় ভবন উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৯ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গণির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে নতুন ভবন উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রথম পর্যায়)’র আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি’র বাস্তবায়নে ১ কোটি ২০লক্ষ ৭১ হাজার ১২৫ টাকা ব্যয়ে সিলভার জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১ কোটি ১ লক্ষ ৬০ হাজার ৯শ’৭৮ টাকা ব্যয়ে জি, এন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত বিদ্যালয় ভবন উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সাতক্ষীরা পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আইনুল ইসলাম নান্টা, নির্মাণ কাজের ঠিকাদার আবুল বাশার প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলভার জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জী ও জিএন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরুবা আফরোজ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এস.এম শামসুর রহমান।

এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ

ভাগ্য বদলের আশায় স্বজনদের মুখে হাসি ফোটাতে সুদূর লেবাননে পাড়ি জমিয়েছিলেন তরুণবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতাসহ ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঝালমুড়ি বিক্রেতা ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ভোমরা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্বয় সভা
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নি.খোঁজ, থানায় সাধারণ ডায়েরি
  • সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন, সভাপতি মনিরুল বেলালী, সেক্রেটারি মনিরুল ফারুকী
  • সাতক্ষীরায় চঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গু.ম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি’কে আ.টক করেছে পুলিশ
  • সাতক্ষীরায় কৃষি ব্যাংকের কর্মকর্তাদের সম্মেলন অনুষ্ঠিত
  • মানুষের দ্বারে দ্বারে পায়ে হেঁটে দাওয়াতি কার্যক্রমে সাতক্ষীরা জেলা জামায়াত আমির
  • সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী
  • সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন
  • সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার
  • সাতক্ষীরায় আহমেদ মেডিকেল হল’র উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত