বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার দুই এমপিকে হুমকিদাতার শাস্তির দাবিতে আওয়ামীলীগের মানববন্ধন

সাতক্ষীরা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী ও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রনালয়ের চেয়ারম্যান অধ্যক্ষ আ.ফ.ম রুহুল হক এমপি এবং সাতক্ষীরা-২ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোস্তাক আহম্মেদ রবি এমপি কে হত্যার হুমকিদাতা পরিকল্পনাকারী ও অর্থ দাতাদের গ্রেপ্তার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার (১৪ই আগস্ট) বিকাল ৪ ঘটিকার সময় ফুলতলা গোল চত্বরে বাংলাদেশ আওয়ামীলীগ কালীগঞ্জ উপজেলা শাখা ও তার সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মসূচী পালিত হয়।

উক্ত মানববন্ধন কর্মসূচীতে কালীগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মুন্সি নরিম আলী মাষ্টারের সভাপতিত্বে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রনালয়ের চেয়ারম্যান অধ্যক্ষ আ.ফ.ম রুহুল হক এমপি।

এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, জেলা আওয়ামীলীগের সদস্য ও থানা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ মোজাহার হোসেন কান্টু, থানা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মেহেদী হাসান সুমন, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও থানা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সম্পাদক সজল মুখার্জী, থানা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাবিব ফেরদাউস শিমুল সহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা অতিদ্রুত চক্রান্তকারী ও অর্থ যোগানদাতা কারা তাদেরকে সনাক্ত করে আইনের আওতায় আনার জন্য গ্রেপ্তারকৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থাকে আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

স্ত্রী-সন্তানের চিকিৎসায় দিশেহারা ভ্যানচালক, সহযোগিতা কামনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামের অসহায় ভ্যানচালকবিস্তারিত পড়ুন

শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে আইনিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় এতিম পরিবারের মাঝে খাবার বিতরণ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নে ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে এতিম ও অসহায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব
  • সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি
  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় বিএনপিএস ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক সংলাপ
  • সাতক্ষীরার রসুলপুরে আর্জেন্টিনা সাপোর্টারের স্ট্রোকে মৃত্যু
  • জলবায়ু সহনশীল বিকল্প কৃষি ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে সংলাপ