বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় গ্রামীন ব্যাংক কর্মকর্তা নিহত

যশোর-সাতক্ষীরা মহাসড়কের সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আজমীর হোসেন (৩০) নামে গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ আগস্ট) ভোর ৫টায় বাবুলিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাতক্ষীরা হতে কলারোয়ায় ব্যক্তিগত কাজে যাচ্ছিলেন তিনি।
এ সময় মহাসড়কের ছয়ঘরিয়ার বাবুলিয়া মোড় এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি দ্রুতগামী পরিবহন তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। তার মোটরসাইকেলের রেজিষ্ট্রেশন নং (সাতক্ষীরা-ল ১২-৪৪০৭)।

তবে ঘাতক পরিবহনটিকে আটক করা সম্ভব হয়নি।

দুর্ঘটনার দীর্ঘক্ষণ অতিক্রম হলেও কোন প্রশাসনের লোক না আসায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।
পরে স্থানীয়রা ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে সকাল সাতটার দিকে ফায়ার সার্ভিস ও পুলিশ লাশটি উদ্ধার করেন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসাইন এ ঘটনা নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে আইনিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা

জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলায় বাজার তদারকিমূলক অভিযানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি
  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় বিএনপিএস ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক সংলাপ
  • সাতক্ষীরার রসুলপুরে আর্জেন্টিনা সাপোর্টারের স্ট্রোকে মৃত্যু
  • জলবায়ু সহনশীল বিকল্প কৃষি ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে সংলাপ
  • সাতক্ষীরায় কৈখালী মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরা কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা