মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জ-পুলেরহাট সড়কের দোদাড়িয়া ব্রিজের উপর ডাকাতি

যশোরের পুলেরহাট-রাজগঞ্জ সড়কের রাজগঞ্জে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১৪ আগস্ট-২০২১) দিবাগত রাত আড়াইটার দিকে রাজগঞ্জ-পুলেরহাট সড়কের দোদাড়িয়া মাহাবুরের মাছের ঘের সংলগ্ন ব্রিজের উপর একটি পিকআপ ভ্যানে এ ডাকাতির ঘটনা ঘটেছে।

ডাকাতির কবলে পড়া পিকআপ চালক রাজগঞ্জের হানুয়ার গ্রামের আব্দুল আজিজ খান (৪০) বলেন- ঝিকরগাছা থেকে মালামাল নামিয়ে পিকআপ চালিয়ে পুলেরহাট-রাজগঞ্জ সড়ক দিয়ে আমার নিজবাড়ি রাজগঞ্জের হানুয়ার গ্রামে আসছিলাম। এসময় এ সড়কের দোদাড়িয়া মাহাবুরের মাছের ঘের সংলগ্ন ব্রিজের উপর পৌছালে ৫ জনের একদল মুখোশ পরা ডাকাত আমার গাড়ির গতিরোধ করে আমাকে গাড়ি থেকে বের করে বেদম মারপিট করে এবং আমার কাছে থাকা ৪০ হাজার টাকা কেড়ে নেই।

তিনি আরো বলেন- আমি যখন টাকা দিচ্ছিলাম না টানাহেঁচড়া করছিলাম তখন ডাকাতরা সম্ভাবত রামদার উল্টোপিট দিয়ে আমার মাথায় আঘাত করে। আমি তখন মাটিতে পড়ে যায়। এরপর টাকাগুলো কেড়ে নিয়ে ডাকাত দল চলে যায়। ডাকাতির শিকার আব্দুল আজিজ খানের স্ত্রী বলেন- ঈদুল আযজার পর থেকে এ পর্যন্ত ওই স্থানে ৫ বার ডাকাতি হয়েছে বলে শুনা গেছে।

আহত আব্দুল আজিজ খান বর্তমানে নিজবাড়িতে চিকিৎসাধীন আছেন।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে মাদ্রাসার সামনে এক ছাত্রীকে অপরিচিত এক ব্যক্তি কাগজবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় শিশুদের জন্য তৈরি ওবিস্তারিত পড়ুন

মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি

যশোরের মণিরামপুর উপজেলায় হঠাৎ করেই বেড়ে গেছে গরু চুরির ঘটনা। গত ১০বিস্তারিত পড়ুন

  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম