মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘বঙ্গবন্ধু বিশ্বের নিপীড়িত মানুষের পক্ষে সংগ্রাম করেছেন’ : শাহীন চাকলাদার এমপি

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাঙালি নয়, সারা বিশ্বের নিপীড়িত-শোষিত মানুষের পক্ষে আজীবন লড়াই-সংগ্রাম করে গেছেন। মানুষের ন্যায্য অধিকার আদায়ে তিনি সবসময় সোচ্চার ছিলেন। সাধারণ মানুষ ছিল তার সবচেয়ে আপনজন। শেখ হাসিনার ধমনিতেও বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত, তিনিও জানেন কীভাবে মানুষকে আপন করে নিয়ে গরীব-দুঃখী মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হয়।’

সোমবার সন্ধ্যায় কেশবপুর পৌর আওয়ামী লীগের আয়োজনে কেশবপুর উপজেলা প্রেসক্লাব সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরাল চত্ত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, ‘আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য আমরা হাজার বছরের শ্রেষ্ঠ সন্তানকে হারিয়েছি। আর আমরা অত্যন্ত সৌভাগ্যবান, কারণ আমরা বঙ্গবন্ধুর যোগ্য কন্যা শেখ হাসিনাকে পেয়েছি, যিনি এ জাতির দায়িত্ব কাঁধে নিয়েছেন। পিতার দর্শন, আদর্শ বুকে ধারণ করে তার স্বপ্ন বাস্তবায়ন করে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে সকল বাধা উপেক্ষা করে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।’

শাহীন চাকলাদার এমপি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের অবিসংবাদিত নেতা। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদানের জন্য বাঙালির জাতির পিতার আসনে তিনি অধিষ্ঠিত হয়েছেন। তার দীর্ঘ সংগ্রামী জীবনের ফসল এই স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।’

পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহার পরিচালনায় অনুষ্ঠিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউর হাসান হ্যাপী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অলোক সরদার, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার ওলিয়ার রহমান, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ইউপি চেয়ারম্যান মশিউর রহমান সাগর ও সাবেক যশোর জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম পিটু, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, উপজেলা যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপিকা রেবা ভৌমিক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইশবাল, পৌর সভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রমজান আলী মোড়ল, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, পৌর যুবলীগনেতা আসাদুজ্জামান মিন্টু, পৌর ছাত্রলীগনেতা সাইফুল ইসলাম প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন, যুগ্ম-সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, যুগ্ম-সম্পাদক সাবেক চেয়ারম্যান ইয়ার মাহমুদ, বিদ্যান্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, শহীদ ফ্লাইট লেঃ মাসুদ মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মশিউর রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজ খাতুন, উপজেলা যুবমহিলালীগের সভাপতি মিনুরানী হালদার, সাংগঠনিক সম্পাদক রেহেনা ফিরোজ, নার্গিস পারভীন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে মাদ্রাসার সামনে এক ছাত্রীকে অপরিচিত এক ব্যক্তি কাগজবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় শিশুদের জন্য তৈরি ওবিস্তারিত পড়ুন

মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি

যশোরের মণিরামপুর উপজেলায় হঠাৎ করেই বেড়ে গেছে গরু চুরির ঘটনা। গত ১০বিস্তারিত পড়ুন

  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম