শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই-তালেবান নেতা আনাস হাক্কানির বৈঠক

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে বৈঠক করেছেন তালেবান প্রতিনিধি দলের নেতা আনাস হাক্কানি।

বুধবার (১৮ আগস্ট) এক তালেবান কর্মকর্তা এমন তথ্য নিশ্চিত করেছেন।

রোববার আফগান রাজধানী কাবুলের পতনের পর তালেবান যখন সরকার গঠন করতে যাচ্ছে, তখন এই খবর এসেছে। বৈঠকের সময়ে আফগান সরকারের প্রধান শান্তিদূত আবদুল্লাহ আবদুল্লাহ ও সিনেটের সাবেক চেয়ারম্যান ফজল হাদিও উপস্থিত ছিলেন।

খবর এনডিটিভির।

হিজব-ই-ইসলামের প্রধান গুলবুদ্দিন হেকমতিয়ারের সঙ্গেও বৈঠক করেছেন আনাস হাক্কানি।

তালেবানের হাক্কানি নেটওয়ার্ককে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র।

সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তানে বেশ কয়েকটি সামরিক হামলার জন্য এই নেটওয়ার্ককে দায়ী করা হচ্ছে।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ভবিষ্যত আফগান সরকারে হাক্কানি নেটওয়ার্ককে অন্তর্ভুক্ত করলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তা সমস্যা হিসেবে দেখা দিতে পারে।

এদিকে মানবিক কারণে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনিকে আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
বুধবার (১৮ আগস্ট) ব্রিটেনভিত্তিক মিডলইস্ট আই এমন খবর দিয়েছে।

গত রোববার তালেবানের হাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের পতন হলে দেশ ছেড়ে পালিয়ে যান তিনি।
এক বিবৃতিতে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রণালয় নিশ্চিত করছে যে, আমরা মানবিক কারণে আশরাফ গনি ও তার পরিবারকে স্বাগত জানিয়েছি।

এদিকে ব্রিটিশ সামরিক বাহিনীর প্রধান নিক কার্টার বলেছেন, আফগানিস্তানে তালেবানকে নতুন সরকার গঠন করার সুযোগ দেওয়া উচিত। পশ্চিমারা কয়েক দশক ধরে বিদ্রোহীদের জঙ্গি হিসেবে উপস্থাপন করে আসলেও এবার তাদের আরও যৌক্তিক হিসেবে পাওয়া যেতে পারে।

ইসলামি আন্দোলনটির এক কর্মকর্তা বলেন, গত কুড়ি বছরের ছাঁচের বাইরে এসে তালেবান নেতারা বিশ্বের কাছে নিজেদের তুলে ধরবেন। এই দু’দশকে তালেবান নেতারা অনেকটা গোপনীয়তার সঙ্গে বসবাস করে আসছিলেন।

বুধবার (১৮ আগস্ট) সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে যোগাযোগ করেছেন নিক কার্টার। এদিন কারজাইয়ের সঙ্গে তালেবানের বৈঠক হওয়ার কথা।
বিবিসির সঙ্গে আলাপকালে ব্রিটিশ প্রতিরক্ষা কর্মীদের প্রধান আরও বলেন, আমাদের ধৈর্য ধারণ করতে হবে। বর্তমান কঠিন পরিস্থিতিতে আমাদের শান্ত থাকার চেষ্টা করতে হবে। তালেবানকে সরকার গঠনের সুযোগ দিতে হবে, যাতে তারা নিজেদের বিশ্বাসযোগ্যতার প্রমাণ দিতে পারেন।

একই রকম সংবাদ সমূহ

ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার

সব প্রক্রিয়া সম্পন্ন করে ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু করতে চায়বিস্তারিত পড়ুন

জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) উদ্বোধনী অনুষ্ঠানের আগে বিভিন্ন দেশেরবিস্তারিত পড়ুন

বাংলাদেশে সংঘটিত অপরাধের জবাবদিহিতা এবং রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

বাংলাদেশে রাজনৈতিক আন্দোলন ও সহিংসতার সময় সংঘটিত অপরাধগুলোর বিচার এবং ক্ষেত্র প্রস্তুতেরবিস্তারিত পড়ুন

  • ২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী
  • বিশ্বনেতাদের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ
  • তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে
  • ২০২৭ সালে বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন
  • যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ কার্যত শেষ, দাবি ট্রাম্পের
  • যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত হাসিব ফাতমী সহ ৪ জনের জয়
  • দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
  • সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ সাত বাংলাদেশি নিহত, আহত ১৫
  • স্বৈরাচারী আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
  • মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করল তুরস্কের পার্লামেন্ট
  • সারা জীবন মুসলিম ছিলাম, অথচ জানতামই না: মার্কিন তরুণী অ্যাঞ্জেলা