সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় যুবলীগ নেতা লিটনের বিরুদ্ধে মিথ্যেচার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধ মিমাংসার চেষ্টা করায় সামাজিক সুনাম নষ্ট করতে প্রতিপক্ষ কর্তৃক যুবলীগ নেতা লিটনের বিরুদ্ধে মিথ্যেচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সদর উপজেলার বড়খামার গ্রামের মৃত আকছেদ আলীর ছেলে মুরশিদ আলী এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, পৈত্রিক সম্পত্তির ভাগাভাগি নিয়ে দুই বোন নুরনাহার ও নুর জাহানের সাথে আমদের বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে তারা প্রথমে সদর থানায় এবং পরবর্তীতে আদালতে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। বিষয়টির সুষ্ঠু সমাধানের লক্ষ্যে ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী মাহমুদ হোসেন লিটনের স্বরনাপন্ন হই আমরা। বোনেরা আদালতের মামলা তুলে নিবে এই শর্তে পুলিশ যুবলীগ নেতা লিটনের মধ্যস্ততায় শালিস করে মিমাংসা করেন। কিন্তু মামলা তুলে না নিয়ে গত ১৬ আগষ্ট স্থানীয় একটি কুচক্রী মহলের ইন্ধন ও সহযোগিতায় পাটকেলঘাটার তৈলকুপি গ্রামের মৃত. আবু তালেব সরদারের ছেলে ভুমিদস্যু কাদের, ভাগ্নে আব্দুস সাদেক, বোন নুর জাহান ও নুর নাহার ১০/১২ জন ভাড়াটিয়া লোক নিয়ে উক্ত বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণ শুরু করে। এসময় বাধা দিতে গেলে উল্লেখিতরা আমার স্ত্রী জেলেখা খাতুন, প্রতিবন্ধী ছেলে মাসুদ রানা ও বৃদ্ধা মা’কে মারপিট করে গুরুতর আহত করে। এসময় আমাদের ডাক চিৎকারে মাহমুদ হোসেন লিটন এসে স্থানীয়দের সহযোগিতায় তাদের হাত থেকে আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। এই ছাড়া সেখানে লিটনের কোন সম্পৃক্ততা ছিলো না। এঘটনায় আমরা সদর থানায় একটি অভিযোগ দায়ের করি। আমরা স্ত্রী ও প্রতিবন্ধী ছেলে তিনদিন হাসপাতালে চিকিৎসা নেয়। এছাড়া বৃদ্ধা মাতাকেও প্রাথমিক চিকিৎসা দিতে হয়।

মুরশিদ আলী আরো বলেন, জমির বিষয়টি নিয়ে আমরা দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছিলাম। লিটন উদ্যোগ নিয়ে সমস্যাটি সমাধান করেও ফেলেছিলেন। কিন্ত লিটনের নির্বাচনী প্রতিপক্ষরা এবিষয়টিকে পুঁিজ করে তাকে রাজনৈতিক ও সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করতে এবং তার দীর্ঘদিনের সুনাম ক্ষুন্ন করতে আমার প্রতিপক্ষ কাদের কে ব্যবহার করে লিটনের বিরুদ্ধে মিথ্যোচার করে যাচ্ছে।

তিনি অভিযোগ করে বলেন, আমার প্রতিপক্ষরা গত ১৯ আগস্ট সাতক্ষীরা প্রেসক্লাবে এসে কাদের এর কাছে চাঁদা দাবি করেছে মর্মে অভিযোগ তোলে। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রণোদিত। লিটন একজন স্বচ্ছ রাজনীতিবিদ এবং পর উপকারী নেতা। আমাদের দীর্ঘদিনের বিরোধ তিনি শান্তিপূর্ণ ভাবেই প্রায় মিমাংসার দ্বারপ্রান্তে নিয়ে এসেছেন। এটি এলাকার কুচক্রী মহলের সহ্য না হওয়ায় তারা তাকে হয়রানি করতে সংবাদ সম্মেলনে মিথ্যেচার করেছেন। বিশেষ করে আসন্ন ইউপি নির্বাচনে মেম্বর প্রার্থী ঘোষনা দেওয়ার পরই ওই কুচক্রী মহলটি লিটনের উপর ক্ষিপ্ত হয়ে নানাভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছ। এলাকায় মানুষের বিপদে লিটন ছাড়া আর কাউকে পাওয়া যায় না। আমি তার বিরুদ্ধে এধরনের মিথ্যেচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি যুবলীগ নেতা লিটনের মত একজন স্বচ্ছ ব্যক্তির বিরুদ্ধে মিথ্যোচারের ঘটনায় জড়িত কাদের গংয়ের শাস্তির দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল

শিশুদের পুষ্টির চাহিদা পূরণ, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ এবং নিয়মিত উপস্থিতিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক ফল ব্যবসায়ীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে বীর মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন দেওয়ার ঘটনায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • সাতক্ষীরার ​ধুলিহরে যুব প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র!
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • বিচারিক কার্যক্রম দ্রুত ও কার্যকর করতে সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন
  • সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতায় ‘এনগেজ’ প্রকল্প পরিচিতি সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সার্কিট হাউজ মোড় শাখার অফিস উদ্বোধন ও কমিটি গঠন
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম