শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা

“একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাধন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫-১০ বছরের শিশুদের রক্তের গ্রুপ পরীক্ষা করেছে দিগন্ত ফাউন্ডেশন।

বুধবার সকাল থেকে এ কার্যক্রম উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের নাংলা ফতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের উপদেষ্টা ও ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক ক্যাম্পেইং এর উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সচেতন থাকা প্রত্যেক মানুষের মৌলিক দায়িত্ব। রক্তের গ্রুপ জানা আমাদের সকলের উচিত। কেননা কার কখন কিভাবে রক্তের প্রয়োজন হবে তা আমরা কেউই বলতে পারবো না। আজকে ছোট শিশুদের যে রক্তের পরীক্ষা করা হচ্ছে তা তাদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করবে। প্রান্তিক এলাকার শিশুদের জন্য এ ধরণের ক্যাম্পেইং এর আয়োজন করায় ফাউন্ডেশন কে ধন্যবাদ দেন তিনি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা আব্দুল আজিজ, মুহিব্যুল্লাহ ও মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকসহ ফাউন্ডেশনের সাধারণ সদস্যরা।

উল্লেখ্য, ক্যাম্পেইং এ মাস্ক বিতরণ করে করোনা ভাইরাস মহামারীতে সকলকে সচেতন থেকে ঐক্যবদ্ধভাবে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহবান জানানো হয়। ক্যাম্প থেকে মোট ২৮৩ জন শিশুর রক্তের গ্রুপ নির্নয় করা হয়।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটার পারুলিয়ায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস–২০২৬ উপলক্ষে সাতক্ষীরার দেবহাটা উপজেলারবিস্তারিত পড়ুন

দেবহাটায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

“করবো সমবায়, গড়বো দেশ,সবার জন্য বাংলাদেশ ” এই প্রতিবাদ্যকে সামনে রেখে দেবহাটায়বিস্তারিত পড়ুন

দেবহাটায় বিশাল মাদক বিরোধী সাইকেল র‍্যালী অনুষ্ঠিত

দেবহাটার স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের আয়োজনে দেবহাটায় বিশাল মাদক বিরোধী সাইকেল র‍্যালীবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দেশাত্ববোধক গানের অনুষ্ঠান
  • পারুলিয়ার খালচরে শিশু যৌন পাচার প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতা সভা
  • দেবহাটায় ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্মের বার্ষিক পুষ্টি পরিকল্পনা প্রণয়ন সভা
  • সাতক্ষীরায় ভিডিও কন্টেন্ট তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল; সমালোচিত মামুন গ্রেফতার
  • দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
  • দেবহাটায় ৩০০ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • দেবহাটায় জাতীয় যুব দিবস পালিত
  • দেবহাটায় ৩৪৭ বোতল ফেন্সিডিল সদৃশ মাদকসহ গ্রেপ্তার ২
  • দেবহাটায় ৮ম দিনের মতো ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন দিগন্ত
  • দেবহাটায় বিএনপি নেতা আব্দুর রহমানের মৃত্যু, জেলা বিএনপির শোক প্রকাশ
  • দেবহাটায় এতিম বাচ্চাদের ফ্রিতে দুধ খাওয়ালেন সখিপুর দুগ্ধ সমবায় সমিতি লিঃ