বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরের মঙ্গলকোটে স্মরণসভা ও দোয়া মাহফিল

যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকালে মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মাসুদের সঞ্চালনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন।

তিনি বলেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে ঐক্যের বিকল্প নেই, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনা তাঁর অসমাপ্ত কাজগুলো করতে পারবেন। তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্য করে বলেন, দলের সঙ্গে থেকে দলের কাজ না করলে, দলের পদে থেকে এলাকায় প্রভাব খাটিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আওয়ামীলীগ সরকারের উন্নয়নেরর কথা প্রচার করতে হবে, এলাকার উন্নয়ন অনেক হয়েছে, বর্তমান চলমান রয়েছে, খমতায় থাকলে কাজ করা সহজ হবে, উন্নয়ন সরকারের সাথে থাকার আহবান রেখে বক্তব্য শেষ করলাম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় আওয়ামীলীগ সরকারের।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও কেশবপুর পৌর সভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুস্তাফিজুল ইসলাম মুক্ত, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি, গৌরীঘোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাসুদুর রহমান মাসুদ, মঙ্গলকোট ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী প্রত্যাশী আব্দুল কাদের বিশ্বাস প্রমূখ।

উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী প্রত্যাশী জাহাঙ্গীর আলম, পাঁজিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা ও ক্রীড়ামোদী ব্যাক্তিত্ব আব্দুর রাজ্জাক, সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও তার অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া পরিচালনা করেন, মঙ্গলকোট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মফিজুর রহমান। অনুষ্ঠান শেষে তোবারক বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান