বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময়

“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে শনিবার বেলা ১১ টায় শহরের অদূরে এল্লারচর চিংড়ি চাষ প্রদর্শনি খামারে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান।

এল্লারচর চিংড়ি চাষ প্রদর্শনি খামারের উর্দ্ধতন কর্মকর্তা ড. মো. নাজমুল হুদার সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. হাসান সাজ্জাদ, সহকারী মৎস্য অফিসার মো. লুৎফর রহমান প্রমুখ। মতবিনিময় সভায় এ সময় জেলার শহরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জাতির জনক বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে মৎস্য খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বলেছিলেন, মৎস্যই হবে দেশের দ্বিতীয় বৃহত্তর বৈদেশিক মুদ্রা খাত। তিনি সে সময় প্রথম রাশিয়া থেকে মাছ ধরার এবং বিশাল জলরাশির অপার সম্ভাবনাময় জলজ ও মৎস্য সম্পদ অনুসন্ধান এবং জরিপ কার্যক্রম করার জন্য ট্রলার নিয়ে আসেন। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা অপার সম্ভাবনাময় এই মৎস্য খাতকে অধিক গুরুত্ব দিয়ে অনেক দূরদর্শী পরিকল্পনা প্রনয়ন করেন। যা তিনি অনুমোদনও দিয়েছেন।

বক্তারা আরো বলেন, ভৌগলিক অবস্থানের কারনে প্রতিনিয়ত বন্যা, সাইক্লোন, ঘূর্নিঝড়, অনাবষ্টি, অতিবৃষ্টিসহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের কারনে এই মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে কারনে টেকসই এবং উন্নত প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি জলাবদ্ধতা দূরীকরন এবং পানি সরবরাহের নিশ্চিত করার জন্য জলাশয় পূনঃখনন করার জন্য প্রধান মন্ত্রী ইতিমধ্যে মৎস্য ও পশু সম্পদ মন্ত্রানালয়কে নির্দেশনা দিয়েছেন এবং মৎস্য অধিদপ্তর মাঠ পর্যায়ে নিরাপদ ও পরিবেশ বান্ধব মৎস্য উৎপাদনে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা

জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলায় বাজার তদারকিমূলক অভিযানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক: শহরের প্রাণকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা, প্রশাসনিক হয়রানি এবং বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় বিএনপিএস ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক সংলাপ
  • সাতক্ষীরার রসুলপুরে আর্জেন্টিনা সাপোর্টারের স্ট্রোকে মৃত্যু
  • জলবায়ু সহনশীল বিকল্প কৃষি ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে সংলাপ
  • সাতক্ষীরায় কৈখালী মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরা কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা