বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাগআঁচড়ায় মহাসড়কের পাশে শুকিয়ে গেছে শতবর্ষী শিশুগাছ, দূর্ঘটনার সম্ভবনা

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া জিরো পয়েন্টে খোদ নাভারণ সাতক্ষীরা মহাসড়কের পাশেই একটি প্রবীণ শতবর্ষী শিশুগাছ শুকিয়ে মরে যাচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, বাগআঁচড়া জিরো পয়েন্ট জুড়েই বিস্তৃত রয়েছে এ গাছটি। ছোট বড় ডাল মিলিয়ে গাছের ৭৫ শতাংশ মৃতপ্রায়। পাতাও নেই গাছের কোন অংশে, পাতা ঝরে ও শুকিয়ে গিয়ে ঠাঁই দাঁড়িয়ে আছে একটি কঙ্কালসার গাছ।

এমতাবস্থায় যেকোন সময় গাছের মৃত ডালগুলো ভেঙ্গে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী ও পথচারীরা।

প্রতিদিন বাগআঁচড়ার জিরো পয়েন্ট দিয়ে হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করে বিভিন্ন গন্তব্যে। আর এ জিরো পয়েন্টে প্রতিটা সময়ই কয়েকশত মানুষ অবস্থান করে। যার মধ্যে রয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ কোমলমতী শিশুরা।

এ বিষয়ে বাগআঁচড়া বাজার কমিটির সভাপতি ও বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াচ কবির বকুল বলেন, যেহেতু গাছটি শুকিয়ে যাচ্ছে যেকোন সময় শুকনা ডাল ভেঙ্গে একটা দূর্ঘটনা ঘটতে পারে, সেহেতু গাছটি অপসারণ জরুরী বলে আমি মনে করছি।

বড় কোন দূর্ঘটনা ঘটার আগেই গাছটি দ্রুত অপসারণ ও মৃত গাছের স্থানেই আর একটি গাছ স্থাপনের দাবী জানিয়েছে এলাকার সচেতন মহল।

একই রকম সংবাদ সমূহ

যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩

যশোরের শার্শা উপজেলার গোগা-রুদ্রপুর সড়কে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকবিস্তারিত পড়ুন

মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : টানা ভারী বর্ষণে যশোরের মনিরামপুর উপজেলার বেশ কয়েকটিবিস্তারিত পড়ুন

স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : প্রযুক্তির এই দ্রুতগতির যুগে যখন অধিকাংশ মানুষ স্মার্টফোনেরবিস্তারিত পড়ুন

  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক
  • রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া
  • ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!
  • অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা
  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!