সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরার কলারোয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে শনিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস কর্মকর্তা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার যুবায়ের হোসেন চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কলারোয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এম এ কালাম, সাধারণ সসম্পাদক শেখ মোসলেম আহম্মেদ, সিনিয়র সাংবাদিক সহকারী অধ্যাপক কে এম আনিছুর রহমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক গোলাম রহমান, জাকির হোসেন, সুজাউল হক, লিটন হোসেন,আসাদুজ্জামান, জুলফিকার আলী, সরদার জিল্লু, রাজু প্রমুখ।

বক্তারা বলেন, জাতির জনক বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে মৎস্য খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বলেছিলেন, মৎস্যই হবে দেশের দ্বিতীয় বৃহত্তর বৈদেশিক মুদ্রা খাত। তিনি সে সময় প্রথম রাশিয়া থেকে মাছ ধরার এবং বিশাল জলরাশির অপার সম্ভাবনাময় জলজ ও মৎস্য সম্পদ অনুসন্ধান এবং জরিপ কার্যক্রম করার জন্য ট্রলার নিয়ে আসেন। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা অপার সম্ভাবনাময় এই মৎস্য খাতকে অধিক গুরুত্ব দিয়ে অনেক দূরদর্শী পরিকল্পনা প্রনয়ন করেন। যা তিনি অনুমোদনও দিয়েছেন।

বক্তারা আরো বলেন, ভৌগলিক অবস্থানের কারনে প্রতিনিয়ত বন্যা, সাইক্লোন, ঘূর্নিঝড়, অনাবষ্টি, অতিবৃষ্টিসহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের কারণে এই মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে কারনে টেকসই এবং উন্নত প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি জলাবদ্ধতা দূরীকরন এবং পানি সরবরাহের নিশ্চিত করার জন্য জলাশয় পূনঃখনন করার জন্য প্রধানমন্ত্রী ইতিমধ্যে মৎস্য ও পশু সম্পদ মন্ত্রানালয়কে নির্দেশনা দিয়েছেন এবং মৎস্য অধিদপ্তর মাঠ পর্যায়ে নিরাপদ ও পরিবেশ বান্ধব মৎস্য উৎপাদনে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

কলারোয়ায় দু’দিনব্যাপী ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরষ্কারবিস্তারিত পড়ুন

ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কলারোয়ায় পুরাতন ট্রাক ক্রয়ের পর প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর না করা এবং পাওনাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই অভ্যুত্থান দবিস উপলক্ষে যুব জামায়াতরে উদ্যোগে আয়োজতি ১৪ দলীয়বিস্তারিত পড়ুন

  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন